সাকিব

টেস্টে ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিয়ে পেসাররা, সাকিবের অবনতি

টেস্টে ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিয়ে পেসাররা, সাকিবের অবনতি

অন্য ফরম্যাটগুলোতে পেসারদের নিয়ে আলোচনা করার সুযোগ থাকলেও টেস্টে তাদের নিয়ে বলার মতো তেমন কিছুই ছিল না। একাদশে পেসার যেন ছিল রাখার জন্যই রাখা! তবে পরিবর্তনের ছোঁয়া লেগেছে, পেসাররা এখন টেস্টেও দাপট দেখাচ্ছে। একসাথে তিন পেসারের ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে উঠে আসা সেই কথাই বলে।

গ্লোবাল টি-২০ ও এলপিএলের জন্য ছুটি পেলেন সাকিব-লিটন

গ্লোবাল টি-২০ ও এলপিএলের জন্য ছুটি পেলেন সাকিব-লিটন

আইপিএলের সময় সাকিব আল হাসানের ছাড়পত্র নিয়ে কম কথা হয়নি ক্রিকেট পাড়ায়। দেশ ছাপিয়ে বিদেশেও যা জন্ম দিয়েছিল সমালোচনার। তবে এবার সেরকম কোনো নাটক মঞ্চায়ন হচ্ছে না। গ্লোবাল টি-টোয়েন্টি লিগ এবং লঙ্কান প্রিমিয়ার লিগে খেলতে আগেভাগেই ছাড়পত্র পেলেন সাকিব আল হাসান।

ওয়ানডে সিরিজে দলে ফিরছেন সাকিব

ওয়ানডে সিরিজে দলে ফিরছেন সাকিব

আয়ারল্যান্ড সিরিজে ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে ছিলেন না সাদা পোশাকের অধিনায়ক সাকিব, এবার আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে দলে ফিরছেন তিনি।

মাঠে ফিরেছেন সাকিব, শুরু করেছেন অনুশীলন

মাঠে ফিরেছেন সাকিব, শুরু করেছেন অনুশীলন

হঠাৎ বৃহস্পতিবার মিরপুরে দেখা মিলল সাকিব আল হাসানের। দলে না থাকলেও সতীর্থদের সাথে অনুশীলনে যোগ দেন তিনি। যদিও সবার সাথে দলীয় অনুশীলন নয়, ফিটনেস নিয়ে আলাদাভাবে কাজ করছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সাকিবের না থাকাটা বড় ধাক্কা: হাবিবুল বাশার

সাকিবের না থাকাটা বড় ধাক্কা: হাবিবুল বাশার

ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ নিতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। ডান হাতের তর্জনীর চোটের কারণে অন্তত ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। এজন্য আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে সাকিব থাকছেন না, এটা একপ্রকার নিশ্চিত।

লঙ্কান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব

লঙ্কান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব

লঙ্কান প্রিমিয়ার লিগে দল পেয়েছেন সাকিব আল হাসান। সবকিছু ঠিক থাকলে গল গ্লাডিয়েটর্সের হয়ে খেলবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। যদিও পুরো আসর খেলা হবে না সাকিবের, তবুও আগে-ভাগেই সাকিবকে দলভুক্ত করে রাখলো ফ্রাঞ্চাইজিটি।

আঙুলে চিড়, সুস্থ হতে ৬ সপ্তাহ সময় লাগবে সাকিবের

আঙুলে চিড়, সুস্থ হতে ৬ সপ্তাহ সময় লাগবে সাকিবের

আয়ারল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। এই ম্যাচে খেলতে পারবেন না সাকিব আল হাসান। তার হাতের আঙুলের ইনজুরির কারণে খেলতে পারছেন না। দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ ধরার সময় হাতে চোট পেয়েছিলেন। পরে এক্স-রে করে দেখা যায় আঙুলে চিড় ধরেছে। 

দলের সাথে যোগ দিয়েছেন সাকিব

দলের সাথে যোগ দিয়েছেন সাকিব

দলে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। দলের শেষ সদস্য হিসেবে ইংল্যান্ডে পৌঁছেছেন তিনি। শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে যুক্তরাষ্ট্র থেকে ইংল্যান্ডে আসেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

তাসকিন-সৌম্যকে নিয়ে মুম্বাইয়ে গেলেন সাকিব

তাসকিন-সৌম্যকে নিয়ে মুম্বাইয়ে গেলেন সাকিব

আগেই আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সাকিব আল হাসান। তাই ডিপিএলে মোহামেডানের হয়ে ব্যস্ত সময় পার করছিলেন তিনি। তবে ক্রিকেটের বাইরে ফাঁকা সময় পেলেই বিভিন্ন বাণিজ্যিক কাজে নেমে পড়েন সাকিব। এবার একটি চিপস কোম্পানির বিজ্ঞাপনের শুটিং করতে সতীর্থ তাসকিন আহমেদ ও সৌম্য সরকারকে নিয়ে ভারতে গেলেন টাইগার অলরাউন্ডার।