কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের পশ্চিম পাড়ার আয়েশা খাতুন (২৫) ও তার ৭ মাসের কন্যা সন্তান নুসরাত জাহানের সাপের কামড়ে মৃত্যু হয়েছে।
সাপের কামড়ে
পাবনা প্রতিনিধি:পাবনার সাঁথিয়া উপজেলায় সাপে কামড়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের স্থানীয় এক কলেজ শাখার এক নেতার মৃত্যু হয়েছে।
ফরিদপুরের সাপের কামড়ে কাকন শিকদার কানন (৩৪) নামে এক নারী ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামে সাপের কামড়ে আকাশ আহম্মেদ (১৮) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।
নাটোরের লালপুরে সাপের কামড়ে মোজদার হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার রাত ১১টার দিকে উপজেলার বামনগ্রামে এঘটনা ঘটে বলে জানা গেছে। সে একই গ্রামের মৃত তাছেন আলীর ছেলে।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাপের কামড়ে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম দীলিপ কুমার রায় (২২)। নিহত দীলিপ ওই গ্রামের মৃত ভোগীরামের ছেলে।
যশোরের শার্শায় সাপের কেটে শাহারা (১১) নামের পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শাহারা গোড়পাড়া বড়বাড়ির নাসির উদ্দীন (টিপুর ) মেয়ে।
দেশে প্রতিবছর ৪ লাখ ৩ হাজার ৩১৭ জন মানুষ সাপের কামড়ে আক্রান্ত হয় এবং এতে ৭ হাজার ৫১১ জন মানুষ মারা যায়। দেশব্যাপী পরিচালিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি (এনসিডিসি) সর্পদংশন জরিপে এ তথ্য উঠে এসেছে।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নে ধানখেত দেখতে গিয়ে সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।বুধবার (২৯ মার্চ) দুপুর ৩টায় সাপের কামড়ের পর বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সাপের কামড়ে আব্দুল্লাহ (১৩) ও জুনায়েদ (১২) নামের দুই মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।