বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের মধ্য আঙ্গুলকাটা গ্রামে সাপের কামড়ে রেজিমোন (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর ওই ইউনিয়নের সর্বত্র এখন রাসেল ভাইপার সাপের আতংক ছড়িয়ে পড়েছে।
সাপের কামড়ে
ঝিনাইদহে সাপের কামড়ে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। শনিবার (০৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার কোলা গ্রামের সাপুড়ের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
দিনাজপুরের নবাবগঞ্জে ধান কাটা জমিতে সহপাঠীদের সঙ্গে খেলার সময় সাপের কামড়ে মাহী নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু মাহী ওই গ্রামের মো. মনিরুল ইসলামের মেয়ে।
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর বেগমগঞ্জে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত নুসরাত জাহান নুবা (৩) উপজেলার একলাশপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের অনন্তপুর গ্রামের তুলা বাড়ির আবুধাবি প্রবাসী নুরুল ইসলাম রিয়াদের মেয়ে।
সাপের কামড়ে আহত হয়েছেন জনপ্রিয় অভিনেতা ওমর সানী। 'ডেড বডি' নামের একটি ছবির শুটিংয়ে বান্দরবন আছেন তিনি। সেখানেই সাপের কামড়ে আহত হন এ তারকা।
নওগাঁর নিয়ামতপুরে বিষধর সাপের কামড়ের পর সামিউল ইসলাম সাদিক (১০) নামের এক স্কুলছাত্রকে নেওয়া হয় পর পর দুই ওঝার কাছে। পরে অবস্থার অবনতি হতে থাকলে তাকে নিয়ে যাওয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তার মৃত্যু হয়।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিষাক্ত সাপের কামড়ে শাহীদা বেগম (৫৫) নামের এক নারীর মুত্যু হয়েছে। রোববার সকাল ৮টার দিকে পৌরসভার নাগের চর এলাকায় এ ঘটনা ঘটে। শাহীদা ওই এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী।
রাজবাড়ীতে বিষধর সাপের কামড়ে নার্গিস বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা শহরের পৌরসভার ৮ নং ওয়ার্ডের ভবানিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
রংপুর মহানগরীতে বিষাক্ত সাপের কামড়ে মামুনুর রশিদ মামুন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে নগরীর তাজহাট থানাধীন ৩২নং ওয়ার্ডের আরাজী তামপাট এলাকায় এ ঘটনা ঘটে।
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে মুঠোফোনে কথা বলার সময় বিষাক্ত সাপের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।