নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে গতকাল নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছে বাংলাদেশ। তাই গতবারের মতো এবারও সাফজয়ী ফুটবলারদের ছাদখোলা বাসে সংবর্ধনার ব্যবস্থা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সাফজয়ী
২০২২ সালে ফাইনালে নেপালকে হারিয়ে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছিল বাংলাদেশের মেয়েরা। এরপর ছাদখোলা বাসে সংবর্ধনাও পেয়েছিলেন ফুটবলাররা। এবারও দুর্দান্ত ফুটবল খেলে শিরোপা ধরে রেখেছেন সাবিনারা। তাই সাফজয়ী ফুটবলারদের আরও একবার ছাদখোলা বাসে সংবর্ধনা দিতে যাচ্ছে বাফুফে।
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পীড়িতেই বসলেন সাফজয়ী নারী ফুটবলার সিরাত জাহান স্বপ্না। পারিবারিকভাবেই শুক্রবার (১২ জানুয়ারি) রংপুরে তার গ্রামের বাড়িতে হয় বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়ের মাধ্যমে সঙ্গী করে নিলেন পছন্দের প্রবাসী মুন্নাকে।
২০২১ সাল থেকে প্রতিবছর নারীদের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক প্রদান করে আসছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এবার ২০২৩ সালে এই পদক পাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দল।
সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা নিয়ে দেশে ফেরা বাংলাদেশ নারী ফুটবল দলের একাধিক খেলোয়াড়ের ব্যাগ থেকে টাকা ও মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। এ ছাড়া কয়েকজনের ল্যাগেজের তালা ভাঙা হয়েছে।
ফুটবলে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে নারী ফুটবল দল। প্রথমবারের মতো জিতেছে সাফ ফুটবলের শিরোপা। এ সাফল্যে সাফজয়ী নারী দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।