অবশেষে আট বছর পর বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মান প্রকল্পের কাজে গতি ফিরছে। ফলে উত্তরাঞ্চলবাসীর দীর্ঘ দিনের লালিত স্বপ্ন পূরণ হতে চলেছে।
সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের সলঙ্গায় বাসচাপায় অটোরিকশায় থাকা মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। বৃহস্পতিবার(৯ জুলাই) বিকালে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল এলাকায় এ ঘটনা ঘটে।
যমুনা নদীতে ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে সিরাজগঞ্জ জেলা প্রশাসন। শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম সদর উপজেলার ভাটপিয়ার মাদ্রাসায় ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।
সিরাজগঞ্জে ৬ মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-৩ আদালতের বিচারক নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মসজিদের ইমাম এক বিধবা নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার পর সমঝোতার মাধ্যমে বিয়ে দিয়েছে গ্রামবাসী।
সিরাজগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. বাকি মির্জা হত্যা মামলায় প্রায় ১৫ বছর পর রায় দিয়েছেন আদালত। আলোচিত এ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়
সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের ছোনগাছা বাজারে মাইক্রোবাসচাপায় আব্দুল মুন্নাফ শেখ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জে ট্রাকচাপায় নুরুল ইসলাম (৪৩) নামে এক ট্রাফিক পুলিশের সহকারী টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) নিহত হয়েছেন।
সিরাজগঞ্জের রায়গঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সিফু আহমেদ আসিফ (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার ভোর ৩টার দিকে রায়গঞ্জ-পাঙ্গাসী আঞ্চলিক সড়কের রায়গঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।