চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুনের ঘটনায় বিএম ডিপোর ৮ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।বুধবার (৮ জুন) বিকেলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
সীতাকুণ্ড
সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে।
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বিএম কনটেইনারে ডিপোর ধ্বংসস্তূপ থেকে আরো দুটি লাশ পাওয়া গেছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এ তথ্য নিশ্চিত করলেও সরকারিভাবে নতুন করে লাশ উদ্ধারের আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেয়া হয়নি। এদের একজন ফায়ার সার্ভিসের কর্মীর লাশ বলে ধারণা করা হচ্ছে।
সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় তথ্য সংশোধন করে নিহতের সংখ্যা ৪৯ জনের পরিবর্তে ৪১ বলে জানিয়েছে চট্টগ্রামের জেলা প্রশাসন ও স্বাস্থ্য কর্তৃপক্ষ। চট্টগ্রাম জেলা প্রশাসক ও চমেক হাসপাতাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সীতাকুণ্ডের বিস্ফোরণস্থল পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মোঃ এনামুর রহমান।
চট্টগ্রামের সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের আগুনে নিহতদের লাশ ডিএনএ পরীক্ষার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি প্রতিষ্ঠান বিএম কনটেইনার ডিপোতে আগুন লেগে বিস্ফোরণের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় সময় বাড়ার সাথে সাথেই দীর্ঘ হচ্ছে লাশের সারি। প্রায় ১৫ ঘণ্টা পেরিয়ে গেছে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুনে ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া চার শতাধিক দগ্ধ ও আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাত অগ্নিনির্বাপক কর্মী নিহত হয়েছেন।