ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার ভারতীয় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও আখাউড়া এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় সামগ্রী জব্দ করা হয়।