আফ্রিকার দেশ সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত অন্তত ৪১৩ জনের প্রাণহানি হয়েছে বলে দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
- চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান তাঁতী লীগ সভাপতি জামাল গ্রেপ্তার
- * * * *
- খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমান গ্রেপ্তার
- * * * *
- নারিকেল গাছ থেকে পড়লেন বিদ্যুতের তারে, প্রাণ গেল শ্রমিকের
- * * * *
- গোবিন্দপুর সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি-গ্রামবাসী
- * * * *
- ফেসবুকে বিরূপ মন্তব্য, বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তা
- * * * *
সুদান
ছয়টি বিমানে করে সুদান থেকে সকল মার্কিন কূটনীতিক এবং তাদের পরিবার সদস্যকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। সুদানের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) এ তথ্য জানিয়েছে।
সুদানে সাম্প্রতিক সশস্ত্র সংঘর্ষের ঘটনায় দেশটিতে ভ্রমণ না করার জন্য বাংলাদেশি নাগরিকদের পরামর্শ দিয়েছে বাংলাদেশের দূতাবাস।
সুদানের রাজধানী খার্তুমে সামরিক বাহিনীর দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে লড়াই অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশ তাদের কূটনীতিক ও নাগরিকদের সরিয়ে নিচ্ছে। মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতরের জন্য একটি যুদ্ধবিরতি করার আহ্বান সত্ত্বেও সহিংসতা থামেনি।
সুদানের যুদ্ধরত বাহিনীগুলো শুক্রবার দেশটির রাজধানীতে ফের সংঘর্ষে জড়িয়ে পড়েছে। রমজান মাসের শেষের দিকে যুদ্ধবিরতির জন্য বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিবর্গের আহ্বানকে উপেক্ষা করে তারা লড়াইয়ে লিপ্ত হলো তারা। খার্তুমের বিভিন্ন এলাকায় বোমা ও গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।
সুদানের রাজধানী খার্তুমে এখন যে তীব্র লড়াই চলছে, তার ফলে সেখানে খাদ্য সরবরাহ বিঘ্নিত হচ্ছে। একই সঙ্গে পানি এবং বিদ্যুৎ সরবরাহেও সংকট দেখা দিয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন শহরের বাসিন্দারা।
আন্তর্জাতিক স্তরে মধ্যস্থতার পর সুদানে অস্ত্রবিরতিতে সম্মত হয়েছিল দুই পক্ষ, তবে কয়েকঘণ্টার মধ্যেই আবার লড়াই শুরু হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় অস্ত্রবিরতি চালু হয়। কিন্তু কয়েকঘণ্টা পরেই আবার সেনা ও আধাসামরিক বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়ে যায়। আবার গোলাগুলির শব্দ শোনা যায় খার্তুমে।
আফ্রিকান দেশ সুদানে বিবদমান দুই গ্রুপের মধ্যে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।দেশটির রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সেনাবাহিনীর নিয়মিত সৈন্য এবং আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) সদস্যদের মধ্যে এই সংঘর্ষ চলছে।ঘোষিত যুদ্ধবিরতি স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
সুদানে ক্ষমতা দখলের লড়াইয়ে সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘাতে এখন পর্যন্ত প্রায় ২০০ মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ১ হাজার ৮০০ জন।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোববার সুদানে সংঘর্ষে বিশ্ব খাদ্য কর্মসূচির তিন কর্মীসহ কয়েক ডজন বেসামরিক লোকের নিহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়ে এর দ্রুত বিচার দাবি করেছেন।