সুন্দরবন

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে সক্রিয় আলিফ বাহিনীর ১৫ জলদস্যু আত্মসমর্পণ করেছে। শুক্রবার (১০ অক্টোবর) আব্দুল্লাহ গ্রুপের আটজন ও মজিদ গ্রুপের সাতজনসহ মোট ১৫ জন এসআরবি-৬ কাছে আত্মসমর্পণ করে।

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান, ৯টি অস্ত্র ও ১৪ রাউন্ড কার্তুজ উদ্ধার

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান, ৯টি অস্ত্র ও ১৪ রাউন্ড কার্তুজ উদ্ধার

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড জানতে পারে, একটি বনদস্যুদল ডাকাতির উদ্দেশ্যে বাগেরহাটের মোংলা থানাধীন সুন্দরবনের শ্যালার চর ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এরপর বুধবার রাতে মোংলা কোস্টগার্ড সেখানে বিশেষ অভিযান চালায়।

সুন্দরবন সুরক্ষা কমিটির সভাপতিকে হত্যার হুমকি

সুন্দরবন সুরক্ষা কমিটির সভাপতিকে হত্যার হুমকি

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা ও হরিণ শিকারে বাঁধা দেয়ায় হত্যার হুমকি পেয়েছেন বলে দাবি করেছেন বনবিভাগের চাঁদপাই রেঞ্জের কো-ম্যানেজমেন্ট কমিটির (সুন্দরবন সুরক্ষা কমিটি) সভাপতি মো. ফারুক হাওলাদার। এ ঘটনায় তিনি মোংলা থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।

সুন্দরবন সংলগ্ন ১৮ রিসোর্ট বন্ধের চূড়ান্ত নোটিশ

সুন্দরবন সংলগ্ন ১৮ রিসোর্ট বন্ধের চূড়ান্ত নোটিশ

দেশের অন্যতম প্রধান প্রাকৃতিক সম্পদ বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা অনুমোদনহীন ১৮টি রিসোর্ট বন্ধের চূড়ান্ত নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

 

সুন্দরবনের গহীন থেকে ১৪ মোবাইল ফোন উদ্ধার

সুন্দরবনের গহীন থেকে ১৪ মোবাইল ফোন উদ্ধার

পূর্ব সুন্দরবনের নীলবাড়িয়া বনাঞ্চলে  রোববার সন্ধ্যায় বনরক্ষীরা অভিযান চালিয়ে ১৪ টি ও ফোন সেটসহ বনদুস্যদের ফেলে যাওয়া রসদসামগ্রী জব্দ করেছে।

সুন্দরবনে বনদস্যুদের মাছ ধরার ঘর থেকে ১৪ মোবাইল উদ্ধার

সুন্দরবনে বনদস্যুদের মাছ ধরার ঘর থেকে ১৪ মোবাইল উদ্ধার

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের নীলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে বনদস্যুদের বানানো একটি মাছ ধরার ঘর থেকে ১৪টি মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছেন বনরক্ষীরা। রবিবার দুপুরে এ অভিযান চালানো হয়।

সুন্দরবনে দুই দিনে ২১ জেলে অপহরণ

সুন্দরবনে দুই দিনে ২১ জেলে অপহরণ

সুন্দরবনের বনদস্যুরা একটি ট্রলারসহ মুক্তিপণের দাবিতে আরোও ১৫ জেলেকে অপহরণ করেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে শরণখোলা রেঞ্জের ভাঙ্গা, আমবাড়ীয়া ও নারিকেলবাড়ীয়া এলাকা থেকে এসব জেলেদের অপহরণ করা হয়।

সুন্দরবন থেকে শিকার করা হরিণসহ ৬ বস্তা ফাঁদ উদ্ধার

সুন্দরবন থেকে শিকার করা হরিণসহ ৬ বস্তা ফাঁদ উদ্ধার

সুন্দরবন থেকে শিকার করা হরিণসহ ছয় বস্তা ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগের সদস্যরা। এ সময় কাউকে আটক করতে পারেনি বনবিভাগ। বুধবার (৩ জানুয়ারি) বিকেলে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের টেকের খাল এলাকা থেকে এসব ফাঁদসহ শিকারকৃত মৃত হরিণটি উদ্ধার করা হয়।

সুন্দরবনে ১৬ জেলে আটক

সুন্দরবনে ১৬ জেলে আটক

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে নিষিদ্ধ সময়ে অবৈধভাবে কাঁকড়া আহরণের সময় ১৬ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। বুধবার রাতে সুন্দরবনের কোকিলমনি ফরেষ্ট ক্যাম্পের বড় খাজুরা এলাকা থেকে এসব আটক করেন স্মার্ট প্যাট্রলিং দলের বনরক্ষীরা।