বিষ প্রয়োগ করে সুন্দরবনের অভ্যন্তরে মাছ শিকার চলতে থাকলে এক সময় পুরো সুন্দরবন এলাকা মৎস্যশূন্য হয়ে যাবে এবং সুন্দরবনের জীববৈচিত্র্যসহ উদ্ভিদ বৈচিত্র্য সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট।
সুন্দরবন
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে নদ ও নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি বৃদ্ধি পেয়েছে। বিশ্বঐতিহ্য সুন্দরবনের মধ্যে দিয়ে আড়াই ফুট উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে।
সুন্দরবনে আগামী ১ জুন থেকে মাছ আহরণ ও দর্শণার্থী প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ।সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, ইন্টিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্লানেলের (আইআরএমপি) সুপারিশ অনুযায়ী এই তিন মাস বেশিরভাগ প্রজাতির মাছের প্রজনন সময়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন জানিয়েছেন, সর্বশেষ জরিপ অনুযায়ী সুন্দরবনে বর্তমানে বাঘের সংখ্যা ১১৪টি।
ঢাকা কলেজস্থ সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ পরিষদের (সুন্দরবন) মাসিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ বিকাল ৪টায় ঢাকা কলেজের বিজয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
আজ সুন্দরবন দিবস। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবসটি পালিত হয়ে আসছে। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে রক্ষায় খুলনাসহ উপকূলীয় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দুই দশক ধরে দিনটি উদযাপন হয়ে আসছে।
কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনের পাতাখালী এলাকা থেকে সাড়ে ১৬ কেজি হরিণের মাংসসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম ইস্রাফিল হোসেন (৪০)। সে খুলনার কয়রা উপজেলার পাতাখালী গ্রামের বাবু মোল্লার ছেলে।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ধরার সময় চার জেলেকে আটক করেছে বন বিভাগ। আজ রবিবার ভোর ৫টার দিকে তাদেরকে আটক করা হয়।
সুন্দরবনে সোমবার দুপুরে লাগা আগুন এখনো নেভানো সম্ভব হয় নি। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় আগুন লাগে। আগুন নেভাতে মঙ্গলবার (০৪ মে) সকালে আবারও অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস ও বন বিভাগ।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণ করতে গিয়ে পৃথক বাঘের আক্রমণের শিকার হয়েছেন দুইজন মৌয়াল। এরমধ্যে হাবিবুর রহমান ওরফে হাফু (২৭) নামে এক মৌয়াল নিহত এবং রবিউল ইসলাম শেখ (২০) নামে অপর এক মৌয়াল আহত হয়েছেন।