মানুষের জীবনে প্রাপ্তি ও প্রত্যাশার হিসাব যেন কখনো শেষ হয় না। যা আছে, তার চেয়ে যা নেই অনেক সময় সেটিই আমাদের বেশি ভাবায়। জীবিকার পেছনে ছুটতে গিয়ে মানুষ ভুলে যায় জীবনের প্রকৃত উদ্দেশ্য। সম্পদ, সাফল্য ও ভোগের আকাঙ্ক্ষা কখনো এমন পর্যায়ে পৌঁছে যায় যে, মহান আল্লাহর অগণিত নেয়ামতের কথাই মানুষ ভুলে বসে।