প্রশ্ন উঠেছে, পদ্মা সেতু বাঁকা কেন? সোজা করলে তো দৈর্ঘ্য কমতো, ফলে যে ব্যয় নিয়ে এতো সমালোচনা সেটা কিছুটা কমতো! কারণ রড-সিমেন্ট কম লাগতো।
সেতু
সরকার আশা করছে যে- ‘ভালোভাবে হিসেব করা’ একটি টোল হারের মাধ্যমে আগামী ৩৫ বছরের মধ্যে পদ্মা সেতুর নির্মাণ ব্যয় পুনরুদ্ধার করা সম্ভব হবে। আজ কর্মকর্তরা এ কথা বলেন।
পদ্মা সেতুতে প্রথমবারের মতো পরীক্ষামূলক টোল দিয়ে পার হয়েছে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের গাড়ি।শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা দিকে মাওয়া প্রান্তে টোলপ্লাজায় টোল দিয়ে সংশ্লিষ্ট প্রকল্পের কয়েকটি গাড়ি পার হয়।
প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, পদ্মা সেতু মর্যাদার প্রতীক, এর ওপর অনেকটাই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে।
খুলনার বিশিষ্ট শিক্ষাবিদ ও সুন্দরবন একাডেমির পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির বলেন, পদ্মা সেতু চালু হলে মোংলা বন্দর আরও সচল হবে। তিনি বলেন, এর ফলে ব্যবসায়ীরাও বিনিয়োগে আকৃষ্ট হবে। মোংলা, পায়রা, বেনাপোল, ভোমরা বন্দর থেকে আমদানী-রপ্তানী বাড়বে।
এবার আলোকিত হলো পুরো পদ্মা সেতু। একযোগে ৪১৫টি বাতির ঝিলিক পুরো সেতুকে করেছে আলোকিত। মঙ্গলবার সন্ধ্যায় দুই প্রান্তের দুই সুইচে পদ্মা সেতুর ওপর অংশ দিনের আলোর মতো পরিষ্কার হয় এলইডি বাতির আলোতে। মুন্সীগঞ্জ ও জাজিরা পল্লী বিদ্যুৎ সমিতির সরবরাহকৃত বিদ্যুতের আলো দেয় এই বাতিগুলো।
পদ্মা সেতু উদ্বোধনের সংবাদের পর থেকেই যশোরের সর্বসস্তরের মানুষের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। অল্প সময়ে ঢাকা যাতায়াতই শুধু নয় এই সেতু চালু হলে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সাথে এই জেলাতেও ঘটবে ব্যবসা-বাণিজ্যের প্রসার। দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোল বন্দরের গুরুত্ব আরো বৃদ্ধি পাবে। বাড়বে প্রবৃদ্ধি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমার মনে হয়, স্মরণকালের বৃহত্তম জনসভা হবে, যে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
পদ্মা সেতু সেতুর উদ্বোধনকে ঘিরে ষড়যন্ত্রকারীরা নাশকতা বা ধ্বংসাত্মক কিছু ঘটিয়ে জণগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে পারে-এমন আশঙ্কা আইনশৃঙ্খলা বাহিনীর। বিদ্যমান পরিস্থিতিতে গত কয়েকদিনে পুলিশ সদর দপ্তরে দফায় দফায় বৈঠক হয়েছে। পাশাপাশি রোববার সেতু ভবনেও এ সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠানের কারণে আগামী ২৫ জুনের মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের (এসএসসি) পরীক্ষা ২৪ জুন (শুক্রবার) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।