প্রবাল দ্বীপ সেন্টমার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে ১ নভেম্বর থেকে। দ্বীপের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভ্রমণের ক্ষেত্রে সরকার নতুন নির্দেশনা জারি করেছে।
সেন্টমার্টিন
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিত করতে ১২ দফা নির্দেশনা জারি করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
আগামী ১ নভেম্বর থেকে পর্যটকরা সেন্টমার্টিন যেতে পারবেন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বৈরী আবহাওয়ায় কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিনে নৌযান চলাচল দুদিন ধরে বন্ধ রয়েছে।
বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে ৩ দিন ধরে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফলে সেন্টমার্টিনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে।শনিবার (২৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন।
ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগর দিয়ে সেন্টমার্টিনে ২০ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। শুক্রবার (২৫ জুলাই) সেন্টমার্টিন দ্বীপে উত্তর বীচ সংলগ্ন তীরে রোহিঙ্গা ভর্তি বোটটি নোঙ্গর করে।
কক্সবাজারের টেকনাফে সপ্তাহব্যাপী টানা বৃষ্টিতে সেন্টমার্টিনসহ টেকনাফে পানিবন্দি হয়ে পড়েছেন আড়াই হাজার মানুষ।
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনে জমে থাকা পানিতে ডুবে মুহাম্মদ সাদ (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
কক্সবাজারের সেন্টমার্টিনে ১২ হাজার ২৭৪ পিস ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে আটক হয়েছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান।
সেন্টমার্টিনে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী সেন্টমার্টিনের হক বাড়ি রিসোর্টে এ মেলা অনুষ্ঠিত হয়।