সেলাই করা কাপড় ও কলমের ব্যবহার

প্রথম সেলাই করা কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু

প্রথম সেলাই করা কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু

মানব ইতিহাসের প্রথম সহস্রাব্দের এক অনন্য আলোকবর্তিকা ছিলেন হজরত ইদ্রিস (আ.)। মানবজাতির আদি পিতা হজরত আদম (আ.)-এর ইন্তেকালের প্রায় ৩৮০ বছর পর ইরাকের প্রাচীন বাবেল শহরে তাঁর জন্ম। তিনি ছিলেন নবী হজরত নূহ (আ.)-এর প্রপিতামহ। আদম (আ.)-এর পর তিনিই প্রথম নবী, যাঁর প্রতি আল্লাহ তাআলা ৩০টি সহিফা নাজিল করেন।