সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদে নববীতে ২৭ রমজান (শবে কদরে) এশা ও তারাবির নামাজ আদায় করেছেন প্রায় ২৫ লাখ মানুষ। সৌদি সংবাদমাধ্যম এসপিএ’র খবরে বলা হয়েছে, এদিন নামাজে অংশ নিতে পবিত্র এই দুই মসজিদে আগে থেকেই মুসল্লিরা উপস্থিত হয়েছেন।
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে প্রাণহানি, শোক জানালেন মোদি-মমতা
- * * * *
- কাপ্তাইয়ে প্রতিদিন ১০ হাজার পর্যটক আসার সম্ভাবনা
- * * * *
- প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ঘিরে বিএনপির নানা প্রস্তুতি
- * * * *
- আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা
- * * * *
- কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে
- * * * *
সৌদি আরব
প্রায় এক দশক পর গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি গ্রুপ হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ায় আজ সোমবার সৌদি আরব যাচ্ছেন। ফিলিস্তিনি মিডিয়া সূত্র এ তথ্য জানিয়েছেন।
বিশ্বের সবচেয়ে ধনী টি২০ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা করছে সৌদি আরব সরকার। পরিকল্পনাটি সফল হলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকেও (আইপিএল) ছাপিয়ে যাবে মধ্যপ্রাচ্যের এই দেশটি।
মধ্যপ্রাচ্যে গত কয়েক সপ্তাহের মধ্যে নাটকীয় এক ঘটনা ঘটে গেছে। সাত বছর আগে ভেঙে পড়া সম্পর্ক পুনঃস্থাপন করেছে অঞ্চলের সবচেয়ে দুই প্রভাবশালী বৈরী দেশ সৌদি আরব ও ইরান।
ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্প্রতি যে চুক্তি হয়েছে তা বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনার জন্য ইরানের একটি প্রতিনিধিদল বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছে।
সম্প্রতি বরফ গলতে শুরু করেছে সৌদি আরব ও ইরান সম্পর্কের। এরইমধ্যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী চীনের বেইজিংয়ে সাক্ষাৎও করেছেন।এবার ইরানের রাজধানী তেহরান সফরে গেছে সৌদি আরবের একটি প্রতিনিধি দল। আবারও কূটনৈতিক মিশন চালু করার পরিকল্পনা করছে দুই দেশ। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই দুই দেশের মধ্যে চলছে দফায় দফায় আলোচনা।
চীনের দূতিয়ালিতে সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের অংশ হিসেবে দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেছেন।
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পবিত্র রমজান মাসে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, রমজানে সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা খুবই বিরল।
সৌদি আরব এবং তেল উৎপাদনকারী দেশগুলোর সংস্থা ওপেক স্বেচ্ছায় তেলের উৎপাদন হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে। বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে 'সতর্কতামূলক পদক্ষেপ' হিসেবে তারা দিনে ১.১৫ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন কম করবে বলে ঘোষণা করেছে।
সংলাপ অংশীদারের মর্যাদায় সাংহাই সহযোগিতা সংস্থায় (এসসিও) যোগ দিচ্ছে সৌদি আরব। দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এ-সংক্রান্ত একটি সমঝোতা স্মারকে সই করেছেন বলে সরকারি সৌদি প্রেস অ্যাজেন্সি (এসপিএ) জানিয়েছে।