ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আকস্মিক সফরে সৌদি আরব গেছেন। সেখানে আরব লীগের সামিট অনুষ্ঠিত হচ্ছে।
সৌদি
দীর্ঘ ১১ বছর পর সৌদি আরব সফরে গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। সিরিয়া যুদ্ধের পর এই প্রথমবারের মতো আরব লীগের বৈঠকে অংশ নিচ্ছেন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার (১৮ মে) সৌদির বন্দর নগরী জেদ্দায় পৌঁছান তিনি। আজ (শুক্রবার) সৌদি আরবের জেদ্দায় আরব লীগ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শাহ আলম মিলন (২৮) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। বুধবার (১৭ মে) সকাল ১০টায় সৌদি আরবের রাজধানী রিয়াদের আল কাছিম হাইওয়ে রোডে স্থানীয় সময় এই দুর্ঘটনা ঘটে।
সিরিয়া সৌদি আরবে তার কূটনৈতিক মিশনে পুনরায় কাজ শুরুর সিদ্ধান্ত নিয়েছে। দেশটির সরকারি সংবাদ মাধ্যম মঙ্গলবার এ কথা জানিয়েছে।
সৌদি আরবে ইরানের কূটনৈতিক মিশন পুনরায় চালু করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সোমবার এ তথ্য জানিয়েছেন।
প্রথমবারের মতো কোনো সৌদি নারী মহাকাশে যাচ্ছেন। মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, রায়ানা বারনাওয়ি (৩৩) নামে এক সৌদি তরুণী আগামী ২১ মে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইসিসি) উদ্দেশে রওনা করবেন।
সুদানে বিবদমান দুই পক্ষের প্রতিনিধিরা সমঝোতা আলোচনা করতে সৌদি আরবে পৌঁছেছেন। শনিবারই সুদান সেনাবাহিনী ও দেশটির আধা সামরিক বাহিনীর মধ্যে সমঝোতা আলোচনা পূর্বক বৈঠক হওয়ার কথা।
হজ ও ওমরাহ করতে ইসরাইলি নাগরিক ও ফিলিস্তিনিদের নিয়ে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে সৌদি আরবকে রাজি করার চেষ্টা করছে ইসরাইল। ইসরাইল মনে করছে, এর মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করার কাজে গতি আসবে।
প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বৃহস্পতিবার বলেছেন, তিনি সৌদি নেতাদের পাশাপাশি ভারতীয় ও আমিরাতের কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য সপ্তাহান্তে সৌদি আরব সফর করবেন।
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার লিওনেল মেসিকে সৌদি প্রো লিগে খেলার জন্য বার্ষিক ৪০০ মিলিয়ন ডলারের প্রস্তাব দেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। আর এর মাধ্যমে তিনি আয়ের দিক থেকে ক্রিস্টিয়ানো রোনালদোকেও ছাড়িয়ে যাবেন।