পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৬ দিন সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকার পর আজ সোমবার চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরে কার্যক্রম সচল হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন সোনামসজিদ স্থলবন্দরের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম।
স্থলবন্দর
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে টানা ৬ দিনের ছুটি থাকবে। এতে মঙ্গলবার (২৭ জুন) থেকে আগামী ২ জুলাই পর্যন্ত বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পাঁচদিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম।
ঈদুল আজহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম ৬ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার (২৬ জুন) হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ৯ মাস পর ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। বর্তমানে একটি ট্রাকে সাত টন ৪২৬ কেজি কাঁচা মরিচ আমদানি করা হয়েছে।
ঈদুল আজহা উপলক্ষ্যে সাপ্তাহিক ছুটিসহ মোট ৬ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর। আগামী ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
চলতি ২০২২-২৩ অর্থবছরের ১১ মাসে হিলি স্থলবন্দরে রাজস্ব আহরণে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৫৯ কোটি ৭১ লাখ টাকা। একই সময়ে ৫৪৩ কোটি ৬৭ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আহরণ হয়েছে ৩৮৩ কোটি ৯৬ লাখ টাকা। বন্দর দিয়ে শুল্কমুক্ত পণ্য আমদানি কমায় লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আহরণ হয়নি বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ১৩ ক্যাটাগরীর ৬১টি শূণ্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে ১৫ ও ১৭ জুনের মৌখিক পরীক্ষাসমূহ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
পিয়াজ আমদানির অনুমতি প্রাপ্তির দ্বিতীয় দিনে আজ বিকাল ৫টা পর্যন্ত সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ৩৩টি ট্রাকে ৯৯০ মেট্রিক টন ভারতীয় পিয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে।
সোমবার (৩০ মে) রাজধানীতে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের বলরুমে ভোমরা স্থল বন্দরের "ডিজিটালাইজেশন অফ বর্ডার প্রসিডিউরস" শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।