স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারের রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণ নিশ্চিত করা। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে জনগণের যেকোনো বিপদ-আপদে পাশে থাকা সরকারের দায়িত্ব ও অঙ্গীকার।
- চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান তাঁতী লীগ সভাপতি জামাল গ্রেপ্তার
- * * * *
- খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমান গ্রেপ্তার
- * * * *
- নারিকেল গাছ থেকে পড়লেন বিদ্যুতের তারে, প্রাণ গেল শ্রমিকের
- * * * *
- গোবিন্দপুর সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি-গ্রামবাসী
- * * * *
- ফেসবুকে বিরূপ মন্তব্য, বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তা
- * * * *
স্বরাষ্ট্র
বন্যা, জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে দেশের উপকূলীয় এলাকাগুলোকে আরও সুরক্ষিত করতে সরকার টেকসই ও শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শিক্ষার্থীদের চলমান আন্দোলন, সড়ক অবরোধ ও সমাবেশের আড়ালে একটি স্বার্থান্বেষী মহল 'ঘোলা পানিতে মাছ শিকার' করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সংঘবদ্ধ অপরাধী চক্র কর্তৃক ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রুখতে এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালান দমনে নতুন আইন অত্যন্ত কঠোর ও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক মর্যাদা ও সমান সার্বভৌমত্বের ভিত্তিতে—জাতীয় সংসদে এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে সংসদ অধিবেশনে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, মানুষ চাইলে তার স্ত্রী পরিবর্তন করতে পারে, কিন্তু প্রতিবেশীকে পরিবর্তন করা সম্ভব নয়। তাই বাস্তবতাকে মেনেই দেশের সার্বভৌমত্ব অটুট রেখে পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে হবে।
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে বলেছেন, আমরা চাই তার নিজের মন্ত্রণালয়ের দায়িত্বটা তার বাড়ি থেকে শুরু করুক। আমরা মাদককে নিয়ন্ত্রণ নয়, বরং নির্মূলের পক্ষে।
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
একাত্তরে স্বাধীনতার বিরোধিতা থেকে শুরু করে বর্তমান রাজনীতিতে জামায়াতে ইসলামীর ‘সুবিধাবাদী’ ভূমিকার তীব্র সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের অস্ত্র দেওয়ার পাশাপাশি মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নেই। যারা আছেন তারা ঋণগ্রস্ত হতে পারেন, তবে ঋণখেলাপি নন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।