বেনাপোল সীমান্ত এলাকা থেকে ২ কেজি ৮২৯ গ্রাম ওজনের ১৭টি স্বর্ণের বারসহ মিকাইল হোসেন পিন্টু (৩০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা। শনিবার সকালে বেনাপোল পোর্ট থানাধীন খলসি মাঠ থেকে তাকে আটক করা হয়।
স্বর্ণের বার
দর্শনা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২০টি স্বর্ণের বারসহ এক নারীকে আটক করেছে বিজিবি। দুপুরে বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে স্বর্ণের চালান জব্দ করে এবং বহনকারী নারীকে আটক করে।
দেশের প্রচলিত ব্যাগেজ রুলসে সংশোধনী আনা হচ্ছে। নতুন আইনের আওতায় বিদেশফেরত যাত্রীরা একটির বেশি স্বর্ণের বার (১৫০ গ্রাম) দেশে আনতে পারবেন না
যশোরের শার্শার গোগা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ৪০২ গ্রাম ওজনের ১২ টি স্বর্ণের বার উদ্ধার করেছেন খুলনা ২১ বিজিবির ব্যাটালিয়নের সদস্যরা।
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ২০টি স্বর্ণের বারসহ দু’জনকে আটক করেছে ৫৮ বিজিবি। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার পলিয়ানপুর সীমান্তের কাজীরবেড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
নওগাঁর ধামইরহাট উপজেলার চকিলাম সীমান্ত থেকে ৬টি স্বর্ণের বারসহ একজনকে গ্রেফতার করেছে বিজিবি।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে শারজাহ থেকে ছেড়ে আসা এয়ার এরাবিয়ার একটি বিমান থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার করেছে চট্টগ্রাম কাস্টমস হাউজ।
ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ৩০ ভরি ওজনের ৩ পিস স্বর্ণের বারসহ মোহাম্মদ নাফিজ শেখ (৩২) নামে এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আটক মোহাম্মদ নাফিজ শেখ (৩২) মুন্সিগঞ্জ জেলার কপিবাগ পঞ্চাশহর এলাকার বাসিন্দা।
ভারতে পাচারের চেষ্টাকালে সাতক্ষীরার ভোমরা বন্দর থেকে ৬০০ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বারসহ শুভংকর কুমার পাল (২৫) নামে এক পাসপোর্ট যাত্রীকে গ্রেফতার করেছে যশোর শুল্ক গোয়েন্দা শাখার কর্মকর্তারা।
রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৮টি স্বর্ণের বারসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী সরকারি কলেজের সামনে রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও গোদাগাড়ী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধারসহ তাকে গ্রেফতার করে।