সাতক্ষীরার কলারোয়া থানার কাজিরহাট এলাকা থেকে স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। শুক্রবার বিকাল ৪টার দিকে এক অভিযান চালিয়ে ৩টি স্বর্ণের বারসহ মজনু খান (৪১) নামের পাচারকারীকে আটক করা হয়। আটক মজনু খান মানিকগঞ্জ জেলার সিংড়া থানার চাড়াভাঙ্গা গ্রামের আশেদ আলী খানের ছেলে।
- টঙ্গীতে থানার ভেতরেই ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান
- * * * *
- জেনে নিন রাস্তার পাশের যে সকল খাবার খেলে ওজন বাড়বে না
- * * * *
- জেনে নিন ইনডোর প্লান্টে চাল ধোয়া পানি কতটা উপকারী
- * * * *
- ক্যানসারে মারা গেলেন অভিনেত্রী আতিনুকে রেমিলোকুন কারিম
- * * * *
- ভারতে ট্যাংকে ভাসছে মরা পাখি, সেই পানিই খাওয়ানো হতো শিক্ষার্থীদের
- * * * *
স্বর্ণের বার
যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১ কেজি ৪০০ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বারসহ ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার (৭ জুন) বিকেলে শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করেছে বিজিবির বিশেষ টহল টিম।
রংপুর নগরীর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ড শ্যামলী পরিবহন (এসপি) গাড়ির ফয়সাল নামের এক যাত্রী থেকে ১৫০ ভরি ওজনের ১৫টি স্বর্ণের বার জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৭ লাখ টাকা।
বেনাপোল সীমান্ত এলাকা থেকে ২ কেজি ৮২৯ গ্রাম ওজনের ১৭টি স্বর্ণের বারসহ মিকাইল হোসেন পিন্টু (৩০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা। শনিবার সকালে বেনাপোল পোর্ট থানাধীন খলসি মাঠ থেকে তাকে আটক করা হয়।
দর্শনা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২০টি স্বর্ণের বারসহ এক নারীকে আটক করেছে বিজিবি। দুপুরে বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে স্বর্ণের চালান জব্দ করে এবং বহনকারী নারীকে আটক করে।
দেশের প্রচলিত ব্যাগেজ রুলসে সংশোধনী আনা হচ্ছে। নতুন আইনের আওতায় বিদেশফেরত যাত্রীরা একটির বেশি স্বর্ণের বার (১৫০ গ্রাম) দেশে আনতে পারবেন না
যশোরের শার্শার গোগা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ৪০২ গ্রাম ওজনের ১২ টি স্বর্ণের বার উদ্ধার করেছেন খুলনা ২১ বিজিবির ব্যাটালিয়নের সদস্যরা।
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ২০টি স্বর্ণের বারসহ দু’জনকে আটক করেছে ৫৮ বিজিবি। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার পলিয়ানপুর সীমান্তের কাজীরবেড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
নওগাঁর ধামইরহাট উপজেলার চকিলাম সীমান্ত থেকে ৬টি স্বর্ণের বারসহ একজনকে গ্রেফতার করেছে বিজিবি।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে শারজাহ থেকে ছেড়ে আসা এয়ার এরাবিয়ার একটি বিমান থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার করেছে চট্টগ্রাম কাস্টমস হাউজ।