গত জুলাই মাসে সারাদেশে ৫০৫টি সড়ক দুর্ঘটনায় ৫৭৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
সড়ক দুর্ঘটনায়
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে দুর্ঘটনার পর বাসচালককে আটক করেছে দেশটির পুলিশ।
নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন।
রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
সেনেগালে সড়ক দুর্ঘটনায় ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। বুধবার (২৬ জুলাই) দেশটির উত্তরাঞ্চলে একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
দিনাজপুরের খানসামা উপজেলায় দুটি ব্যাটারি চালিত রিকশাভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফরিদুল ইসলাম (৩৮) নামে এক চালক নিহত হয়েছে। মঙ্গলবার বিকালে খানসামা-মনাগঞ্জ সড়কের আলোকঝাড়ি ইউনিয়নের ডাঙ্গাপাড়া মোড় নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটেছে।
সিলেটের গোয়াইনঘাটের পিয়াইনগুল এলাকায় ভোলাগঞ্জগামী মাইক্রোবাসের চাকা ফেটে সিলেটগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নারীসহ অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন।
দিনাজপুরের চিরিরবন্দরে কাঠবাহী একটি রিকশাভ্যানের সাথে ইজিবাইকের সংঘর্ষে ইজিবাইকের যাত্রী হাচান আলী (৫৪) নামে মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাতে দিনাজপুরের রানীরবন্দর-চিরিরবন্দর সড়কের সাঁইতাড়া ইউনিয়নের আইয়ুব সুড়ির মোড় নামক স্থানে পৌঁছলে এই দুর্ঘটনা ঘটে।
গত জুনে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৫৫৯টি। নিহত ৫১৬ জন ও আহত ৮১২ জন। নিহত ব্যক্তিদের মধ্যে নারী ৭৮ ও শিশু ১১৪। বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন বুধবার (১২ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।
টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায় আজ ইটবোঝাই ট্রাক ও সিএনজি-চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।মঙ্গলবার দুপুর আড়াটায় কালিহাতী উপজেলার নগরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।