চট্টগ্রামের মিরসরাইয়ে বাসের পেছনে চলন্ত কাভার্ডভ্যানের ধাক্কায় উমরাজ মিয়া (৩১) নামে কাভার্ডভ্যানচালক নিহত হয়েছেন। এ সময় আহত হন বাসের ১০ যাত্রী।
সড়ক দুর্ঘটনায়
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও লেগুনার মধ্যে মুখোমুখি সংঘর্ষে লেগুনার চালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন।
নড়াইল-যশোর সড়কের গাবতলা এলাকায় আজ সকাল ৮টার দিকে প্রাইভেট কারের ধাক্কায় মোটর সাইকেল চালক দশম শ্রেণীর ছাত্র স্বাধীন রায় নিহত হয়েছে।
টাঙ্গাইল জেলার মধুপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ ও আসামিসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের মধুপুর উপজেলার গোলাবাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে।
ফরিদপুর-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুটি বাসের কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।এ সময় একটি বিদ্যুতের খুটি ক্রেন থেকে ছুটে চলন্ত বাসের মধ্যে ঢুকে যায়।
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের ছুফুয়া এলাকায় বুধবার রাত ১০টায় বন্ধুর জন্মদিনের কেক কিনে বাড়ি ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ মাদ্রাসা ছাত্র নিহত এবং ১ জন আহত হয়েছেন
সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের । বর্তমানে তিনি বাসায় ব্যক্তিগত চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী এক প্রবাসী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে আজমান শহরে রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় তিনি নিহত হন।
ঈদুল আজহায় ৩ থেকে ১৭ জুলাই পর্যন্ত ১৫ দিনে ৩১৯টি সড়ক দুর্ঘটনায় ৩৯৮ জন নিহত ও ৭৭৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
জুন মাসে সারাদেশে ৪৬৭টি সড়ক দুর্ঘটনায় ৭৩ শিশুসহ ৫২৪ জন নিহত ও ৮২১ জন আহত হয়েছেন। এ সময়ের মধ্যে শুধুমাত্র মোটরসাইকেল দুর্ঘটনায় ২০৪ জন মারা গেছে, যা মোট মৃত্যুর ৩৮ দশমিক ৯৩ শতাংশ। এছাড়া দুর্ঘটনায় ১০৭ জন পথচারী, ৮৬ জন চালক ও তাদের সহকারী নিহত হয়েছেন।