পাবনা প্রতিনিধি:ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ম্যাক্স কোম্পানীর দু’নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
সড়ক দুর্ঘটনা
গার্মেন্টসে চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে বাসের ধাক্কায় দুই নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকার একটি গার্মেন্টেসে ইন্টারভিউ দিতে যাচ্ছিলেন দুই নারী।
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাজধানীর ধানমন্ডির আইডিয়াল কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র আনজির আহমেদ প্রান্তিক (২০) ও দোহার-নবাবগঞ্জ সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র আলভী মেহেদী (২০) নামে দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
নরসিংদীতে বাসের ধাক্কায় প্রাইভেটকারের ৫ যাত্রী নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।
কক্সবাজারে বাস ও পিকআপ সংঘর্ষে ঘটন ঘটেছে। এ দুর্ঘটনায় দুইজন নিহত ও আরো ৫ জন আহত হয়েছেন। শুক্রবার (০১ জানুয়ারি) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বরইতলী মাদ্রাসা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইলের এলেঙ্গায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় দুইজন যুবক নিহত হয়েছেন। এছাড়াও পিকআপ চালক গুরুতর আহত হয়েছেন।
সিলেটের গোলাপগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লেগে অন্তত ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ যাত্রী। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
পাবনা প্রতিনিধি: পাবনার ভাংগুড়ায় ট্রাকের চাপায় আপন দু’ভাইসহ ইঞ্জিণচালিত অটোভ্যানের ৩ যাত্রী নিহত হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে টেবুনিয়া-বাঘাবাড়ি সড়কের রাঙ্গালিয়া টিকটিকি মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
টাঙ্গাইলে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সবজিবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে একজনের মৃত্যু হয়েছে।
যশোর প্রতিনিধি: যশোরে সড়ক দূর্ঘটনায় মাসুদ রানা নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। দুপুরে সদর উপজেলার হুদারাজাপুর নামকস্থানে পৌঁছালে যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দেশ ট্রাভেলস পরিবহনের সাথে মটর সাইকেলটির সংঘর্ষ হয়।