গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর পূর্বাঞ্চলে এক হামলায় সন্দেহভাজন অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্স যোদ্ধারা কমপক্ষে ২৩ জনকে হত্যা করেছে। সোমবার স্থানীয় কর্মকর্তারা এ কথা বলেন। উত্তাল ওই অঞ্চলে এটি সহিংসতার সর্বসাম্প্রতিক ঘটনা।
হামলায়
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মনটেরে পার্কে বন্দুক হামলায় নিহত বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় গত শনিবার রাতে বলরুমে নাচের একটি অনুষ্ঠানস্থলে হামলার পর পুলিশ জানিয়েছিল, বন্দুক হামলার ঘটনায় আহত হন ১০ জন
ইউক্রেনের মাকিভকা শহরে নতুন বছরের শুরুতেই ভয়াবহ হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮৯ জনে দাঁড়িয়েছে। রাশিয়ার নাগরিকরা নিহত সৈন্যদের প্রতি শোক জানাতে জড়ো হয় এবং সেখানে তাদেরকে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করতে দেখা যায়। এভাবে ক্ষোভ প্রকাশ করা রাশিয়ায় একটি বিরল ঘটনা।
মালিতে হামলায় জাতিসঙ্ঘ মিশনের দুই শান্তিরক্ষী নিহত ও আরো চারজন আহত হয়েছে।জাতিসঙ্ঘ মিশন এ কথা জানিয়েছে।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের প্রত্যন্ত পশ্চিমের ডাউন অঞ্চলের উইয়েমবিলার ওয়েনস রোডে বন্দুক হামলায় দুই পুলিশ অফিসারসহ ছয়জন নিহতের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটে।
লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে জলদস্যুদের হামলায় ৩ জেলে গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় মহিউদ্দিন (৩৫) নামে এক জেলেকে নিয়ে গেছে দস্যুরা। মঙ্গলবার (০৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে চর আবদুল্লাহ ইউনিয়নের পশ্চিম পাশে নদীতে এ ঘটনা ঘটে।
নিজের ওপর হামলার পেছনে তিনজনকে সন্দেহ করেন পার্টি প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি জানিয়েছেন, তার ওপর আততায়ী হামলায় হত্যাচেষ্টার পেছনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ও সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জড়িত।
মিয়ানমারের একটি বিদ্রোহী নৃতাত্ত্বিক গোষ্ঠীর কনসার্টে সেনাবাহিনীর বিমান হামলায় সাধারণ নাগরিকসহ অন্তত ৬০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৭০ জন।
যুক্তরাষ্ট্রে একজন অফ-ডিউটি পুলিশ কর্মকর্তাসহ পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়েছে।স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মার্কিন অঙ্গরাজ্য নর্থ ক্যারোলিনার রাজধানী রেলিগে এ ঘটনা ঘটে।
‘ঝাপোরিঝিয়াতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলা পাশাপশি চলছে গোলাবর্ষণ।’এক বিবৃত্তিতে রোববার বিষয়টি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।