এখনো ইউক্রেনে রুশ হামলা সম্ভব বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে সরে আসার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার ইউক্রেন সীমান্ত থেকে রুশ বাহিনীর কিছু অংশের প্রত্যাহারের খবরের সত্যতা যাচাই করা যায়নি বলেও তিনি জানিয়েছেন।
হাম
সৌদি আরবের নেতৃত্বের আরব সামরিক জোট ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে। সোমবারের এই হামলায় জোটের পক্ষ থেকে ইয়েমেনে সরকারের বিরুদ্ধে লড়াইরত হাউছি বিদ্রোহীদের একটি ড্রোন নিয়ন্ত্রণ ঘাঁটি ধ্বংসের দাবি করা হয়।
যুদ্ধের আশঙ্কা আরও ঘনীভূত হয়েছে। একটি জার্মান সংবাদমাধ্যম গোয়েন্দাসূত্র উদ্ধৃত করে বলেছে, বুধবারই রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে জার্মান সরকারকে রিপোর্ট দিয়েছেন গোয়েন্দারা।
দক্ষিণ থেকে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ক্রাইমিয়া ভূখণ্ড, পূর্ব দিকে রাশিয়ার সাথে ইউক্রেনের সীমান্ত ও উত্তরে রুশ মিত্র বেলারুশে সৈন্য সমাবেশ করেছে রাশিয়ার সামরিক বাহিনী।
যুক্তরাষ্ট্র ইউক্রেনে হামলার বিষয়ে নাটকীয় হুঁশিয়ারি উচ্চারণ করেছে। ওয়াশিংটন বলছে, বিমান থেকে বোমা ছুঁড়ে বেসামরিক নাগরিকদের দিয়ে রাশিয়া যে কোন দিন ইউক্রেনে হামলা শুরু করতে পারে। দেশটি ৪৮ ঘন্টার মধ্যে মার্কিন নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে।
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের রাজধানী আবহার বিমানবন্দরে এক ড্রোন হামলা হয়েছে।বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে এই হামলায় অন্তত ১২ বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন বলে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএতে জানানো হয়।
ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, বুধবার ভোরে তারা সিরিয়াকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করে।ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, প্রথমে সিরিয়া থেকে বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল।
সিরিয়ার রাজধানী দামিশকের কাছে ইসরাইলের এক মিসাইল হামলা ঠেকিয়ে দিয়েছে সিরীয় সামরিক বাহিনী। সোমবার সামরিক বাহিনীর বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এই তথ্য জানানো হয়।
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা। হামলায় আমিরাতে কেউ হতাহত না হলেও সৌদি আরবে হাউছিদের হামলায় এক বাংলাদেশী ও এক সুদানী নাগরিক আহত হয়েছেন।
উত্তর ইয়েমেনে সাদা শহরের কারাগারে বিমান হামলার বিষয়টি অস্বীকার করেছে সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোট। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।