নাটোরের নলডাঙ্গা উপজেলার পিঁপরুল ইউনিয়নের চর বাঙালপাড়া জামে মসজিদে ফজরের আজান দেওয়া অবস্থায় সৈয়দ আলী মৃধা (৪৮) নামে এক মুয়াজ্জিনকে ছুরিঘাতে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে
রাজধানীর মতিঝিল ইসলামী ব্যাংক হাসপাতালে ১৩ বছর বয়সী এক কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্বজনদের অভিযোগ, অ্যাপেনডিক্স ফেটে যাওয়ার পর হাসপাতালে ভর্তি করা হলেও সময়মতো অস্ত্রোপচার না করায় মাহিমা নামে ওই কিশোরীর মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, হাসপাতালে আনার সময়ই তার অবস্থা গুরুতর ছিল।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় ফজল শেখ (৬৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে
চাঁদপুরের হাইমচর উপজেলায় বিষধর রাসেলস ভাইপারের দংশনের শিকার পাঁচ বছরের মেয়েকে এক হাতে এবং দংশনকারী সাপটিকে প্লাস্টিকের বোতলে আটকে অন্য হাতে নিয়ে হাসপাতালে হাজির হয়েছেন এক বাবা।
সরকারি হাসপাতালে জন্ম নেওয়া নবজাতকদের এক গ্রাম ওজনের সোনার আংটি দেওয়ার প্রকল্প চালু করেছে ভারতের তামিলনাড়ু সরকার।
ভারতের বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া এক বাংলাদেশি নাগরিকের লাশ আট দিন আটকে রাখার অভিযোগ উঠেছে। মৃত ব্যক্তির স্ত্রী তানজিলা ইসলাম আশা দাবি করেছেন, চিকিৎসার বকেয়া বিল পরিশোধ না করলে হাসপাতাল কর্তৃপক্ষ লাশ হস্তান্তর করতে রাজি হয়নি। পরে বাংলাদেশ হাইকমিশনের সহায়তায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
চট্টগ্রামে নতুন করে আরও ৬৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে শুক্রবার পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৮৫ জন।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯০১ জন ভর্তি হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৩ জন। শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ।
চাঁদপুরের মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার প্রায় দুই ঘণ্টার মধ্যেই মো. সিয়াম (২০) নামে যুবকের মৃত্যু হয়েছে।