হিলিতে কমেছে কাঁচামরিচ ও আদার দাম

হিলিতে কমেছে কাঁচামরিচ ও আদার দাম

হিলিতে কমেছে কাঁচামরিচ ও আদার দাম

দিনাজপুরের হিলিতে তিন দিনের ব্যবধানে কমেছে দেশি কাঁচামরিচ ও ভারত থেকে আমদানিকৃত আদার দাম। বর্তমানে দেশি কাঁচামরিচ কেজিপ্রতি ৪০ টাকা কমে ৩০ টাকায় এবং ভারতীয় আদা কেজিপ্রতি ৫০ টাকা কমে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।