হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদরাসার শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
- ট্রাম্পের সঙ্গে উষ্ণ সম্পর্কের কারণে তদন্তের মুখে ফিফা সভাপতি
- * * * *
- শর্ত পূরণে তাৎক্ষণিক কোম্পানি নিবন্ধন, চালু হচ্ছে নতুন ব্যবস্থা
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড আইসিটির কোর ট্রেইনারদের প্রশিক্ষণ শুরু
- * * * *
- বিলবোর্ড চার্টে ফিরছে ইউটিউবের স্ট্রিমিং তথ্য
- * * * *
- রেল স্টেশনের চার্জিং পোর্ট থেকে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট!
- * * * *
হেফাজত ইসলাম
জুনায়েদ বাবুনগরীকে আমির ও নুরুল ইসলাম জিহাদীকে মহাসচিব করে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে গ্রেফতার করেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) ঢাকার একটি টিম।
হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা হাফেজ মো: মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমীকে (৪৩) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৮ এপ্রিল) বিকেলে তাকে গ্রেফতার করে ডিবি ওয়ারির ডেমরা জোনের একটি দল।
২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় মতিঝিল থানার মামলা ও চলতি বছরের মার্চে বায়তুল মোকারমে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানার মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
নারায়ণগঞ্জের আরেকটি মামলায় গ্রেফতার দেখিয়ে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হকের রিমান্ডের আবেদন করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বাংলাদেশ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হককে নিয়ে ফেসবুকে এক নারীর ছবি সংবলিত আপত্তিকর মন্তব্য করায় সুনামগঞ্জে তাহিরপুর উপজেলায় এমাদ আহমেদ জয় নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
মূর্তি ইস্যুতে কি হেফাজতে ইসলাম পিছু হটছে? না তাদের সাথে সরকারের সমঝোতা হয়েছে? যা-ই হোক না কেন, হেফাজত যে এবার মাঠের আন্দোলনে যাচ্ছে না তা মোটামুটি নিশ্চিত৷ তারা এখন তাদের বিরুদ্ধে মামলা নিয়েই বেশি ভাবছে৷
হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী হত্যার অভিযোগে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হকসহ বর্তমান কমিটির কয়েকজনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে সংগঠনটি।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, বেফাকের সহ-সভাপতি ও আল হাইআতুল উলয়া বোর্ডের কো-চেয়ারম্যান, হেফাজতে ইসলামীর মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী আর নেই