১

প্রস্তাবিত বাজেটে রেলের জন্য ১৯ হাজার ১০ কোটি টাকা বরাদ্দ

প্রস্তাবিত বাজেটে রেলের জন্য ১৯ হাজার ১০ কোটি টাকা বরাদ্দ

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রেলপথ খাতে ১৯ হাজার ১০ কোটি ৬৯ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এরমধ্যে পরিচালন খাতে ৪ হাজার ৫০ কোটি ৬৩ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ১৪ হাজার ৯৬০ কোটি ৬ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। 

শ্রীলঙ্কায় প্রতিদিন ১০ লাখ ডিম পাঠাবে ভারত

শ্রীলঙ্কায় প্রতিদিন ১০ লাখ ডিম পাঠাবে ভারত

প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার সংকটে আবারও পাশে দাঁড়াল ভারত। দ্বীপরাষ্ট্রে আশঙ্কাজনক হারে কমে গেছে ডিমের উৎপাদন। তাই চাহিদা মেটাতে দেশটিতে পাঁচটি খামার থেকে প্রতিদিন ১০ লাখ ডিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত।

ঢাকা-১৭ আসনে ভোট হবে ব্যালট পেপারে

ঢাকা-১৭ আসনে ভোট হবে ব্যালট পেপারে

চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই আসনে ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হবে।

আজ থেকে আবারও শুরু হয়েছে করোনার বুস্টার ডোজ

আজ থেকে আবারও শুরু হয়েছে করোনার বুস্টার ডোজ

প্রায় দুই মাস পর বুধবার সারা দেশে আবারও শুরু হয়েছে টিকার তৃতীয় ও চতুর্থ অর্থাৎ বুস্টার ডোজের কার্যক্রম। টিকা সংকটের কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ কার্যক্রম বন্ধ ছিল।

মঙ্গলবার (৩০ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) প্রোগ্রাম ম্যানেজার এসএম আবদুল্লাহ আল মুরাদ।

ঢাকা ১৭ আসনের উপ নির্বাচন ১৭ জুলাই

ঢাকা ১৭ আসনের উপ নির্বাচন ১৭ জুলাই

ঢাকা ১৭ আসনের নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার নির্বাচন কমিশন (ইসি) এ তারিখ ঘোষণা করেন।

চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে ১৪ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে ১৪ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

যেন ফিরে এলো নব্বই দশক। ফিরিয়ে আনলো আবাহনী-মোহামেডান। রক্তহিম করা সেই পুরনো স্বাদ, লোম দাঁড়ানো শিহরণ; কী ছিলো না আজ! ক্ষণে ক্ষণে রঙ বদলালো, পরতে পরতে উত্তেজনা ছড়ালো, প্রতি মুহূর্তেই অনিশ্চয়তার রহস্যময় ঘোরে আচ্ছাদিত করে রাখলো। উন্মাদনার এমন পারদ ঠাসা ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে শিরোপা উৎসবে মাতলো মোহামেডান।

ঈদে দুই শিফটে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ১৪ জুন

ঈদে দুই শিফটে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ১৪ জুন

আগামী ২৯ জুনকে পবিত্র ঈদুল আযহার দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এ হিসেবে আগামী ১৪ জুন থেকে আগাম টিকিট বিক্রি শুরু হবে। আর এবারই প্রথম দুই শিফটে টিকিট বিক্রি করা হবে।

নির্বাচনে জিতেই বাইডেনের কাছে এফ-১৬ চাইলেন এরদোগান

নির্বাচনে জিতেই বাইডেনের কাছে এফ-১৬ চাইলেন এরদোগান

রোবারের দ্বিতীয় দফার ভোটে জিতে তৃতীয়বারের মতো তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই এফ-১৬ যুদ্ধবিমানের ব্যাপারে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। সোমবার বাইডেনের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন এরদোগান।

৪৫তম বিসিএসের প্রিলিমিনারির ফল ১১ জুন প্রকাশের প্রস্তুতি

৪৫তম বিসিএসের প্রিলিমিনারির ফল ১১ জুন প্রকাশের প্রস্তুতি

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল আগামী ১১ জুন প্রকাশ করতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। ওইদিন ফল প্রকাশের তারিখ ধরে প্রস্তুতি নিচ্ছে বিপিএসসি।