দেশের ১৯ অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টিসহ ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২৬ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত এ পূর্বাভাস দেওয়া হয়েছে।
- সৌদি আরবের ভূখণ্ড ‘দখলে’ নিয়েছে হুথিরা, দাবি টাকার কার্লসনের
- * * * *
- ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৫, মামলা ৬৪
- * * * *
- গ্রাহকদের পছন্দের শীর্ষে কম দামি গাড়ি মারুতি সুজুকি
- * * * *
- বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি-ইউএনএফপিএর সহযোগিতার আহ্বান
- * * * *
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ১ম বর্ষের নিবন্ধন শুরু আজ
- * * * *
১
চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১৫ হাজার জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে হজযাত্রীদের বহনকারী এয়ারলাইন্স সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের হজ অফিসের বরাতে হজ পোর্টালে এই তথ্য জানানো হয়েছে।
ফরিদপুরে জাল সনদে নিয়োগ হওয়ায় ১০ বেসরকারি স্কুল-কলেজ শিক্ষকের নিয়োগ বাতিল করা হয়েছে। এছাড়া জমা দিতে হবে বেতন বাবদ নেয়া টাকা। তাদের বিরুদ্ধে মামলা করতে মাউশিকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে তিনজন কলেজ ও সাতজন স্কুলের শিক্ষক রয়েছেন।
দর্শনা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২০টি স্বর্ণের বারসহ এক নারীকে আটক করেছে বিজিবি। দুপুরে বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে স্বর্ণের চালান জব্দ করে এবং বহনকারী নারীকে আটক করে।
স্বপ্নের মেট্রোরেল চালু হলেও নিরাপত্তা নিয়ে ব্যাপক দুশ্চিন্তায় ছিল কর্তৃপক্ষ। এর মধ্যে দুষ্কৃতকারীদের ছোড়া ঢিলে মেট্রোরেলের একটি জানালার কাচ ভাঙার ঘটনা আরও উদ্বেগ বাড়ায়। এ পরিস্থিতিতে এরই মধ্যে মেট্রো পুলিশ ইউনিট (এমআরটি) গঠন চূড়ান্ত করেছে সরকার।
ঘূর্ণিঝড় মোখা'র প্রভাবে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশী জনগোষ্ঠীর জন্য জাতিসঙ্ঘ ও এর অংশীদাররা মঙ্গলবার চার কোটি ২১ লাখ মার্কিন ডলারের আবেদন করেছে।
সাভারে সড়ক অবরোধের সময় তৈরি পোশাক শ্রমিকদের সাথে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পাকা রাস্তা এলাকায় মুড়ির মোয়ার ভেতর লুকিয়ে প্রায় ১২ হাজার ইয়াবা পাচারের সময় এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
দলের নির্দেশনা অমান্য করে কক্সবাজার পৌরসভা নির্বাচনে অংশ গ্রহণ করায় জেলা কৃষক দলের আহবায়ক এবং জেলা মহিলা দলের সভাপতিসহ ১২ নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিএনপি। সোমবার বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে তাদের বহিষ্কার করা হয়।
দেশের ১৫ অঞ্চলের উপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার (২২ মে) এমন তথ্য জানিয়েছে দেশের আবহাওয়া অফিস।