বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ১৩৪ জন কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। আগামী সপ্তাহে আরও ৫১ জন কর্মচারীর নিয়োগ বাতিল করা হবে বলে বিসিসি সূত্রে জানা গেছে।
১
পেশাদার ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ১২০০তম ম্যাচের মাইলফলক স্পর্শ করার দিনে উড়ে গেছে আল রিয়াদ। শুক্রবার (৮ ডিসেম্বর) রাতে সৌদি প্রো লিগের ম্যাচটিতে তার দল আল নাসর জয় পেয়েছে ৪-১ ব্যবধানে।
নওগাঁর নিয়ামতপুরে নিখোঁজের ৩ দিন পর খালের কচুরিপানা ভেতর থেকে নাজমুল হোদা (২৬) নামে এক অটোভ্যান চালকের মরদেহ শুক্রবার বিকালে উদ্ধার করেছে পুলিশ।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৯ ও ২০ জানুয়ারি।
রংপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতি সিন্ডিকেটের ১৯ জনকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। এ সময় বেশ কিছু ডিভাইস ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৪৪ কেজি গাঁজাসহ মো. কামরুজ্জামান (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে হতাশ করলেও বল হাতে তা পুষিয়ে দিয়েছেন টাইগার বোলাররা। কিউইরা মাত্র আট রানের লিড নিয়েছে। প্রথম ইনিংসে বাংলাদেশের ১৭২ রানের জবাবে নিউজিল্যান্ড ৩৭.১ ওভারে অলআউট হয় ১৮০ রানে।
ময়মনসিংহের ফুলপুরে বাস উল্টে রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় সমর্থনের কারণে বিশ্বব্যাপী বয়কটের ডাক দেয় ফিলিস্তিন সমর্থনকারীরা।
দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ১৭ জন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে বদলি করা হয়েছে।