চরভদ্রাসনে সড়ক দুর্ঘটনায় নিহত ১

চরভদ্রাসনে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ফরিদপুরের চরভদ্রাসনে মোটরসাইকেল দুর্ঘটনায় রফিক মোল্যা নামে এক মাংস ব্যবসায়ী মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে দশটার দিকে সদর ইউনিয়নের এমকে ডাঙ্গী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। চিকিৎসার জন্য ফরিদপুর নেবার পথে তার মৃত্যু ঘটে। রফিক সদর বাজারে মাংসের ব্যবসা করতো।

সারাদেশে ১৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সারাদেশে ১৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন

দশম দফায় বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিনে নাশকতা ঠেকাতে দেশব্যাপী ১৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে

রাজধানীর ২১ স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩

রাজধানীর ২১ স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩

ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়সহ রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় তিন হোতাকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘূর্ণিঝড় মিগজাউম: চেন্নাইয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭

ঘূর্ণিঝড় মিগজাউম: চেন্নাইয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭

ঘূর্ণিঝড় মিগজাউমের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে ভারতের দক্ষিণাঞ্চল। মঙ্গলবার (৫ ডিসেম্বর) প্রবল এই ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্র প্রদেশের বাপাতলা উপকূলে আঘাত হানে। এতে ভারি বৃষ্টিতে ব্যাপক বন্যা দেখা দিয়েছে দেশটির দক্ষিণাঞ্চলে। এছাড়াও প্রবল এই ঝড়ের প্রভাবে তামিলনাড়ুর চেন্নাইয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে।

১৫ই ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা

১৫ই ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা

মহান বিজয় দিবস উদ্‌যাপনকে ঘিরে ভিআইপিদের নিরাপত্তা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের জন্য ৪ঠা ডিসেম্বর থেকে আগামী ১৫ই ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছেন কর্তৃপক্ষ।

সিংড়া মেয়রের পাজেরোসহ আগুনে পুড়ল ১৩ গাড়ি

সিংড়া মেয়রের পাজেরোসহ আগুনে পুড়ল ১৩ গাড়ি

নাটোরের সিংড়া পৌরসভার গ্যারেজে রাখা মেয়রের পাজেরো জিপ, ১১টি পরিবেশবান্ধব ই-রিকশা (চলো) গাড়ি আগুনে পুড়ে গেছে। এছাড়াও একটি চলো অ্যাম্বুলেন্স সার্ভিস গাড়ির আংশিক পুড়ে গেছে।

বিজিবির ১০০তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

বিজিবির ১০০তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০০তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চট্টগ্রামের সাতকানিয়ার বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের (বিজিটিসিএন্ডসি) বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

ঢাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৮ ডিসেম্বর

ঢাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৮ ডিসেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে আবেদন কার্যক্রম আগামী ১৮ ডিসেম্বর সোমবার দুপুর ১২টায় শুরু হবে এবং আগামী ৫ জানুয়ারি ২০২৪ শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিটে আবেদন কার্যক্রম শেষ হবে।