ব্রাজিলের সাও পাওলো রাজ্যে শুক্রবার থেকে রোববার পর্যন্ত প্রবল বৃষ্টির কারনে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৯জন প্রাণ হারিয়েছে।এদের মধ্যে সাতটি শিশু রয়েছে। এছাড়া প্রায় পাঁচ’শ লোক বাস্তুুচ্যুত হয়েছে।
১
মিশরের একটি আদালত রোববার সন্ত্রাস সংক্রান্ত বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুড় গ্রুপের ১০ সদস্যকে মৃত্যুদন্ড দিয়েছে। একটি বিচারিক সূত্র একথা জানায়।
ভারতে জোড়া মর্মান্তিক দুর্ঘটনা। দুই রাজ্যে মৃত্যু হলো ১০ জনের। আশঙ্কাজনক অন্তত ৬। সোমবার ভোররাতে কানপুরে বিদ্যুৎচালিত বাস নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দেয় বহু পথচারীকে। ধাক্কা মারে রাস্তার ধারে থাকা বাইক ও ট্রাফিক বুথে। এই ঘটনায় ইতোমধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে তেলেঙ্গানায় এক নাবালক চালক পিষে দেয় চার নারীকে।
বলিভিয়ায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক হাজার তিনশ ফুট নিচে খাদে পড়ে অন্তত ১১ জন নিহত ও আরও ১৮ জন আহত হয়েছেন। বলিভিয়ার কোছাবামবা বিভাগে যাওয়ার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। ল্যাটিন আমেরিকার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে স্থানীয় সময় শনিবার (২৯ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বিনোদপুরে পিকআপ ভ্যানের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।
ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়া প্রদেশের সরং শহরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার পুলিশ একথা জানায়। খবর এএফপি’র।
ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডে রোববার এক অগ্নিকাণ্ড এবং তার ফলে ঘটা বিস্ফোরণে নিহত ১৭ জনের নাম ও জাতীয়তা খুঁজে বের করার জন্য একটি তদন্ত শুরু করেছে দেশটির সরকার।
করোনা ভাইরাসের কারণে ২০২১ সালে দেশে লকডাইনের জন্য গণপরিবহণ ৮৫ দিন থাকার পরও ৫ হাজার ৬২৯টি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে ৭ হাজার ৮০৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৯ হাজার ৩৯ জন।
অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৯ উইকেটে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ।
জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। গোল্ডম্যান স্যাচস ভবিষ্যদ্বাণী করেছে যে চলতি বছরই তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার হয়ে যেতে পারে। গোল্ডম্যান সাচসের বিশ্লেষকেরা বলছেন, ২০২২ সালের তৃতীয় কোয়ার্টারে ব্রেন্ট ক্রুডের দাম ১০০ ডলারে পৌঁছাতে পারে। আর ২০২৩ সালের প্রথম তিন মাসে ব্যারেলপ্রতি তেলের দাম ১০৫ ডলারও হয়ে যেতে পারে।