দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে পাঁচ প্রার্থী মিলে পেয়েছেন ১০৫৮ ভোট। তাদের সবার জামানত বাজেয়াপ্ত হয়েছে। এ আসনে ৮৯ হাজার ৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব উর রহমান রুহেল (নৌকা)।
১
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ৩ টিতে ও জাতীয় পার্টির প্রার্থী একটিতে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
চলতি বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজ পালনের সুযোগ পাবেন। হজ এজেন্সির সংখ্যা না কমানো, হজযাত্রীদের লাগেজ পরিবহন ও ব্যবস্থাপনার উন্নয়ন, মিনা-আরাফায় তাঁবু ব্যবস্থাপনার উন্নয়ন এবং হজের ১০ দিন আগে এজেন্সিকে তাঁবু বুঝিয়ে দেওয়াসহ সুন্দর হজ ব্যবস্থাপনার আশ্বাস দিয়েছে সৌদি সরকার।
প্রতিনিয়ত বাড়ছে বৈদ্যুতিক গাড়ির চাহিদা। নামিদামি বাইক সংস্থাগুলোও তাই একের পর এক বৈদ্যুতিক বাইক-স্কুটার আনছে বাজারে। এবার বাজাজ নিয়ে এলো আরও একটি বৈদ্যুতিক স্কুটার।
চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় ৩টি আসনে ১৬ জন প্রার্থীর মধ্যে ১০ জনই তাদের জামানত হারিয়েছেন বলে জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে।
জাপানে এক সপ্তাহের বেশি সময় আগে হওয়া শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৬১ জনে পৌঁছেছে। এখনও নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ। এখনও উদ্ধারকাজ চলমান রয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রবিবার অনুষ্ঠিত হল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। মোট ৩০০টির মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোট স্থগিত করা হয়। বাকি আসনগুলোর মধ্যে কেবল ময়মনসিংহ-৩ ছাড়া সব আসনে বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের স্বতন্ত্র প্রার্থীদের কাছে হেরেছেন আওয়ামী লীগের ১৯ জন বর্তমান সংসদ সদস্য।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিকরা এবার মাত্র দু’টি আসনে জিতেছেন। কয়েক দফা দেনদরবার করে শেষ পর্যন্ত ছয়টি আসনে সমঝোতা হয়। জাসদ তিনটি, ওয়ার্কার্স পার্টি দু’টি ও জাতীয় পার্টি (জেপি) একটি। এবার ছয়টি আসনে সবাই নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন। জয়ী হয়েছেন কেবল রাশেদ খান মেনন আর রেজাউল করিম তানসেন।