২

নড়াইলে বাড়িঘরে অগ্নিসংযোগে মামলা, আসামি ২৫০

নড়াইলে বাড়িঘরে অগ্নিসংযোগে মামলা, আসামি ২৫০

নড়াইলের লোহাগড়া উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুদি দোকানির বিতর্কিত পোস্ট দেওয়া নিয়ে এক বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রোববার রাতে লোহাগড়া থানার এসআই মাকরুফ রহমান বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

টি-২০ থেকে অবসরের ঘোষণা তামিমের

টি-২০ থেকে অবসরের ঘোষণা তামিমের

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার দিনই বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল সিদ্ধান্তটির কথা জানিয়ে দিয়েছেন।

এক দিনেই সড়কে প্রাণ গেল ২৬ জনের

এক দিনেই সড়কে প্রাণ গেল ২৬ জনের

সড়কে যেন রক্তের বন্যা সড়কে সড়কে যেন ঈদ ফিরতি মানুষদের মৃত্যুর মিছিল হয়ে গেল।  শনিবার ভোর রাত থেকে বিকেল পৌণে ৫টা পর্যন্ত পাওয়া খবরে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। 

রাজধানীতে মাদকসহ গ্রেফতার ২৫

রাজধানীতে মাদকসহ গ্রেফতার ২৫

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকায় ২৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঈদযাত্রায় ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। তবে বঙ্গবন্ধু সেতুর ওপর থেকে টাঙ্গাইল বাইপাস পর্যন্ত ২০ কিলোমিটার এলাকাজুড়ে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

পুতিনের জি-২০ সম্মেলনে যোগ দেওয়া নির্ভর করবে অনেক কিছু

পুতিনের জি-২০ সম্মেলনে যোগ দেওয়া নির্ভর করবে অনেক কিছু

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসন্ন জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার বিষয়টি নির্ভর করবে বৈশ্বিক পরিস্থিতি ও দক্ষিণ এশিয়ায় মহামারি পরিস্থিতির ওপর। 

এমপিওভুক্ত হলো নতুন ২৭১৬ শিক্ষাপ্রতিষ্ঠান

এমপিওভুক্ত হলো নতুন ২৭১৬ শিক্ষাপ্রতিষ্ঠান

নতুন করে সারা দেশের দুই হাজার ৭১৬টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে।বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

জুনে সড়ক দুর্ঘটনায় ৫২৪ জন নিহত

জুনে সড়ক দুর্ঘটনায় ৫২৪ জন নিহত

জুন মাসে সারাদেশে ৪৬৭টি সড়ক দুর্ঘটনায় ৭৩ শিশুসহ ৫২৪ জন নিহত ও ৮২১ জন আহত হয়েছেন। এ সময়ের মধ্যে শুধুমাত্র মোটরসাইকেল দুর্ঘটনায় ২০৪ জন মারা গেছে, যা মোট মৃত্যুর ৩৮ দশমিক ৯৩ শতাংশ। এছাড়া দুর্ঘটনায় ১০৭ জন পথচারী, ৮৬ জন চালক ও তাদের সহকারী নিহত হয়েছেন।

ফের শাহজালালে ২ বিমানের সংঘর্ষ

ফের শাহজালালে ২ বিমানের সংঘর্ষ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই বিমানে মধ্যে আবারো সংঘর্ষ হয়েছে। এতে বিমানের বোয়িং-৭৮৭ এবং বোয়িং-৭৩৭ এর ডানা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যায় সুনামগঞ্জে ২ হাজার কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত

বন্যায় সুনামগঞ্জে ২ হাজার কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত

সাম্প্রতিক বন্যায় সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলার অন্তত দুই হাজার কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) আওতাধীন অধিকাংশ সড়কই ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব রাস্তায় পায়ে হাঁটাও কষ্টকর। মোটরসাইকেল বা সিএনজিচালিত অটোরিকশা চললেও এটি যেন মরণ ফাঁদ।