২

রাজধানীতে বাসের রুট কমে হচ্ছে ৩২, এক রুটে এক কোম্পানি

রাজধানীতে বাসের রুট কমে হচ্ছে ৩২, এক রুটে এক কোম্পানি

সড়কে যেখানে-সেখানে বাস থামিয়ে যাত্রী ওঠানামা। আগে যাওয়ার প্রতিযোগিতা আর এক বাসকে আটকাতে অন্য বাসের চালকের রাস্তা অবরোধ রাজধানীর গণপরিবহনে এমন বিশৃঙ্খলা নিত্যদিনের ঘটনা।

এ পরিস্থিতি বদলাতে বাস রুট পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানীর ৯৮টি বাস রুট কমিয়ে ৩২টি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি রুটে থাকবে একটি কোম্পানি, যার অধীনে পরিচালিত হবে সব বাস।

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১০৫

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১০৫

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদক কারবারি, মাদকসেবী, কিশোর গ্যাংয়ের সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ ১০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় পাঁচ কেজি গাঁজা ও ৬০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

২৬ মামলায় শেখ হাসিনাসহ ৩২৮ আসামির বিচার চলছে

২৬ মামলায় শেখ হাসিনাসহ ৩২৮ আসামির বিচার চলছে

দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৬টি মামলা বিচারাধীন রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলা ছাড়াও বিগত দেড় দশকে আওয়ামী লীগ সরকারের আমলে গুম-খুন ও বিচারবহির্ভূত হত্যার ঘটনায় করা একাধিক মামলা রয়েছে। বিচারাধীন এসব মামলায় আসামি রয়েছেন ৩২৮ জন।

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১২.৯ শতাংশ বেড়ে ৯.৯৯৭ বিলিয়ন ডলার

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১২.৯ শতাংশ বেড়ে ৯.৯৯৭ বিলিয়ন ডলার

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ ৯.৯৯৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৮৫৬ বিলিয়ন ডলারের তুলনায় ১২.৯ শতাংশ বেশি।

 

কিশোরীকে ‘যৌন হয়রানির’ অভিযোগে রোবট জব্দ, আটক ২

কিশোরীকে ‘যৌন হয়রানির’ অভিযোগে রোবট জব্দ, আটক ২

জার্মানির কলোন শহরে এক ১৬ বছর বয়সী কিশোরীকে রোবট ব্যবহার করে যৌন হয়রানির অভিযোগ উঠেছে দুই তরুণের বিরুদ্ধে। প্রযুক্তির এমন অপব্যবহার এবং সংবেদনশীল ঘটনার অভিযোগে অভিযুক্ত ১৬ ও ১৯ বছর বয়সী দুই কিশোরের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় রাবির গবেষক আতিকুর রহমান

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় রাবির গবেষক আতিকুর রহমান

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেসের (আইবিএসসি) গবেষক ড. মো. আতিকুর রহমান।