বান্দরবানের রুমায় কুসংস্কারকে কেন্দ্র করে তাবিজ-কবচের অভিযোগে পাড়াবাসীর হামলায় পাড়া প্রধান কার্বারীসহ একই পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় মামলায় ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ৬ জনসহ মোট ২৮ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
২
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে ইটবোঝাই ট্রাকের চাপায় অটোরিকশার দুই নারী যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
দেশে করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রন সংক্রমণ বেড়ে যাওয়ায় এক মাস বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে আজ খুলেছে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়গুলোতেও সরাসরি পাঠদান শুরু হচ্ছে। তবে প্রাথমিক বিদ্যালয় খুলবে ২ মার্চ থেকে।
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস শুরু হবে। এছাড়া স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ২৭ ফেব্রুয়ারি।
নির্বাচন কমিশন (ইসি) গঠন সংক্রান্ত সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনার নিয়োগে ২০ জনের প্রাথমিক তালিকা প্রস্তুত করেছেন।
অবশেষে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে জাতীয় দলের ছায়া দল হিসেবে ঘোষিত বাংলাদেশ টাইগার্সের। প্রথম ক্যাম্পের জন্য ২৩ ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দলটির ক্যাম্প।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল বর্ষের শিক্ষার্থীদের আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস শুরু হবে।
গ্রীসের লোনিয়ান সী’তে রাতে ইতালির পতাকাবাহী একটি ফেরিতে আগুন ধরে যায়, এই ঘটনায় ১২ জন নিখোঁজ রয়েছেন এবং বাকি দু’জন আটকা পড়েছেন। এই দুর্ঘটনার পর এমার্জেন্সি ক্রূরা যত দ্রুত সম্ভব আগুন নিভিয়ে ফেলতে এবং অন্ধকার নেমে আসার আগেই জীবিতদের অবস্থান সনাক্ত করতে সক্ষম হন। গ্রীক কর্মকর্তারা একথা জানান।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধা জানাতে আজিমপুর কবরস্থান ও কেন্দ্রীয় শহীদ মিনারে যাতায়াতের জন্য একটি রুট-ম্যাপ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ‘একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি’। রুট-ম্যাপটি আগামী ২০ ফেব্রুয়ারি রাত ৭টা থেকে কার্যকর হবে।
মাধ্যমিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে পাঠদান শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।