দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একজন প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
২
এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডে ‘সিনিয়র/মেডিকেল ইনফরমেশন অফিসার’ পদে ২৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
রাজধানীর মগবাজার ও আশকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও অপর জনের পরিচয় পাওয়া যায়নি। সোমবার (৮ জানুয়ারী) পৃথক সময়ে ঘটনা দুটি ঘটে।
প্রতিনিয়ত বাড়ছে বৈদ্যুতিক গাড়ির চাহিদা। নামিদামি বাইক সংস্থাগুলোও তাই একের পর এক বৈদ্যুতিক বাইক-স্কুটার আনছে বাজারে। এবার বাজাজ নিয়ে এলো আরও একটি বৈদ্যুতিক স্কুটার।
নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার পূর্ব একলাশপুর গ্রামে আসিফ নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ সোমবার সকালে লোকমানের বাসার সামনে প্রকাশ্যে এই ঘটনা ঘটে। নিহত ওই যুবকের বাড়ি চৌমুহনী পৌরসভার হাজিপুর গ্রামে।
রবিবার অনুষ্ঠিত হল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। মোট ৩০০টির মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোট স্থগিত করা হয়। বাকি আসনগুলোর মধ্যে কেবল ময়মনসিংহ-৩ ছাড়া সব আসনে বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের গাড়িতে হামলা করেছে দুবৃর্ত্তরা।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিকরা এবার মাত্র দু’টি আসনে জিতেছেন। কয়েক দফা দেনদরবার করে শেষ পর্যন্ত ছয়টি আসনে সমঝোতা হয়। জাসদ তিনটি, ওয়ার্কার্স পার্টি দু’টি ও জাতীয় পার্টি (জেপি) একটি। এবার ছয়টি আসনে সবাই নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন। জয়ী হয়েছেন কেবল রাশেদ খান মেনন আর রেজাউল করিম তানসেন।
দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়েছে মোট ২৮টি নিবন্ধিত রাজনৈতিক দল। এর মধ্যে কেবল আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও কল্যাণ পার্টি—এই তিন দলের প্রার্থীরা জয়ী হয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটের ৩টি আসনে ভোটার উপস্থিতি অনেকটাই কম। দুপুর ২টা পর্যন্ত জেলা সদর, আদিতমারী ও কালীগঞ্জ উপজেলা ঘুরে এমন চিত্রই দেখা গেছে। এদিকে, লালমনিরহাট-২ আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন দুপুর ১টার দিকে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।