ফেনীর ফুলগাজীতে পিকআপ চাপায় সিএনজিচালিত অটোরিকশাচালক ও এক শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
- সৌদি আরবের ভূখণ্ড ‘দখলে’ নিয়েছে হুথিরা, দাবি টাকার কার্লসনের
- * * * *
- ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৫, মামলা ৬৪
- * * * *
- গ্রাহকদের পছন্দের শীর্ষে কম দামি গাড়ি মারুতি সুজুকি
- * * * *
- বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি-ইউএনএফপিএর সহযোগিতার আহ্বান
- * * * *
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ১ম বর্ষের নিবন্ধন শুরু আজ
- * * * *
২
আজ শনিবার, ২৫ নভেম্বর ২০২৩। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায়ে আরও ২৫ জনকে গ্রেফতার করেছে র্যাব। আজ শুক্রবার দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে গত ২৭ দিনে ৭১৫ জনকে গ্রেফতার করল সংস্থাটি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফরম নিয়েছেন এক হাজার ৭৫২ জন মনোনয়নপ্রত্যাশী। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলা ড্রেজার দিয়ে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলার সময় দুইজনকে হাতে নাতে ধরেছে নৌ-পুলিশ। কুষ্টিয়ার রানাখড়িয়া থেকে দেশীয় তৈরি বাংলা ড্রেজারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুইজন সম্পর্কে বাবা-ছেলে।
ইসরাইলের সাথে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ১২ থাই ও ১৩ ইসরাইলি নাগরিককে মুক্তি দিয়েছে গাজার নিয়ন্ত্রণে থাকা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।
ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় অনার্স পড়ুয়া ছাত্রসহ দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনা দুটি ঘটে উপজেলার ভাণ্ডাব ও বান্দিয়া এলাকায়।
খাগড়াছড়িতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আসা ২৮ লাখ ৫০ হাজার ভারতীয় সিগারেট জব্দ করেছে গোয়েন্দা পুলিশ।
পটুয়াখালীর কুয়াকাটা থেকে কুষ্টিয়া যাওয়ার পথে বরিশালে একটি ট্রাক তল্লাশি করে ২৪০ মণ জাটকা উদ্ধার করেছে নৌ পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়। পরে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় বলে জানিয়েছেন নৌ পুলিশ সুপার কফিল উদ্দিন।