যুক্তরাষ্ট্রে আবারো একটি স্কুলে বন্দুক হামলা হয়েছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারীও রয়েছেন। এছাড়া আরো অন্তত সাতজন আহত হয়েছেন
- বিদেশি এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনায় ব্যাংক গ্যারান্টির সুযোগ
- * * * *
- অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ড দলে আবারও চোটের ধাক্কা
- * * * *
- ক্লাসে প্রথম হতেন, তবুও পড়ালেখা ছাড়তে হয় মুনাওয়ার ফারুকিকে
- * * * *
- আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি
- * * * *
- পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত
- * * * *
৩
অধিকৃত পশ্চিম তীরের নাবলুস নগরীতে ইসরাইলি বাহিনীর আক্রমণে অন্তত তিন ফিলিস্তিনি নিহত ও আরো ১৯ জন আহত হয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ মোকাবেলায় জেলায় প্রস্তুত রাখা হয়েছে ৭৪৬ টি আশ্রয় কেন্দ্র। আজ সন্ধ্যা ৬টায় পর্যন্ত প্রায় ৩৫হাজার লোককে আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে।
ঘুর্ণিঝড় সিত্রাং-এর কারণে চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে চার সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একইসঙ্গে উপকূলীয় জেলায় জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ও ঘুমধুম ইউনিয়নে শনিবার ছয় ঘণ্টা ধরে বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারের অভ্যন্তরে একটানা গুলি ও মর্টার গোলাবর্ষণের মুখে স্থানীয় প্রশাসন ৩০টি পরিবারকে সরিয়ে নিয়েছে।
শরীয়তপুরের গোসাইরহাটে ঢাকা থেকে আসা স্বর্ণদ্বীপ প্লাস লঞ্চের সাথে ব্রিজের ধাক্কায় লঞ্চের ছাদের ওপরে থাকা পানির ট্যাংক পড়ে ৩ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ২ জন।
চাঁদপুরে পদ্মা-মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে গত ২৪ ঘন্টায় ৩৯ জেলেকে আটক করা হয়েছে।
এসময় ১২টি মাছ ধরার নৌকা, ১ কোটি ৩৬ লাখ মিটার কারেন্ট জাল ও ১৪২ কেজি মা ইলিশ জব্দ করেছে নৌ-পুলিশ।
চাঁদপুর নৌ-থানার অফিসার ইনচার্জ মো.কামরুজ্জামান বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাবি শিক্ষার্থীর মৃত্যুর জেরে হামলার ঘটনায় ৩০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে রামেক প্রশাসন। তবে এজাহারে কারো নাম উল্লেখ করা হয়নি।
ইউক্রেনের জ্বালানি অবকাঠামোগুলোতে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া। এর ফলে দেশটির ৩০ ভাগ বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। এই দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।