পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। আগামী ৮ মে থেকে এ বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে।
৪৬তম বিসিএস
আগামী বছরের এপ্রিলে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নিতে চায় সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ নিয়ে প্রস্তুতি শুরু করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। প্রশ্নপত্র মডারেশন, কেন্দ্রতালিকা, পরিদর্শক ঠিক করাসহ আনুষঙ্গিক কাজ চলছে বলে জানিয়েছে পিএসসি সূত্র।
প্রশ্নফাঁসের অভিযোগে ৪৬তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা কেন বাতিল করা হবে না সেই মর্মে রুল প্রদান করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে এক অন্তর্বর্তীকালীন আদেশে সিআইডিকে এ বিষয়ে তদন্ত করে ৬০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৬তম বিসিএসের আবশ্যিক ও পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ২৮ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছে।
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে বৃহস্পতিবার (৯ মে)। এদিন দুপুরে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) বিশেষ কমিশন সভা অনুষ্ঠিত হবে।
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হচ্ছে আজ শুক্রবার (২৬ এপ্রিল)। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এ পরীক্ষা।
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এ পরীক্ষা। এ উপলক্ষে পরীক্ষার্থীদের কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
অবশেষে ২৬ এপ্রিলই অনুষ্ঠিত হতে হচ্ছে এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। তীব্র তাপপ্রবাহের মধ্যে ৪৬তম প্রিলিমিনারি পরীক্ষা পূর্বঘোষিত সময়ে হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। প্রার্থীরা এ নিয়ে জানতে উদগ্রীব ছিলেন।
৪৬তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ টাইপ) পরীক্ষায় দায়িত্ব পালনের জন্য ১০৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। আগামী ২৬ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ১২টা এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে।