সরকার চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ মেট্রিক টন আমন ধান এবং ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৫ লাখ
নভেম্বর মাসের প্রথম সাত দিনে ব্যাংকিং চ্যানেলে বৈধপথে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ৮৭ কোটি ৮৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২৪ টাকা ৩২ পয়সা হিসাবে) যার পরিমাণ দাঁড়িয়েছে ১০ হাজার ৮৫৬ কোটি টাকা। রবিবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
জয়পুরহাটের পাঁচবিবিতে তুলসীগঙ্গা নদীর তলদেশ থেকে ৮৫ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তির খণ্ডিত অংশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা প্রত্নতাত্ত্বিক নিদর্শনটির সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৫ লাখ টাকা।
বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ১ কোটি ৫৫ লাখ পয়েন্টে দলে নিয়েছে ফরচুন গ্রুপ। সোমবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত নিলামে শান্তকে দলে পেতে বড় অঙ্কের পয়েন্ট খরচ করে দলটি।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি-৫, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসআরবি এই তথ্য জানায়।
বান্দরবান জেলা ইজতেমা সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের জন্য পাঁচ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী।
মাগুরার মহম্মদপুরে তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ১৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ইট প্রস্তুত ও ভাটা স্থাপনসংক্রান্ত আইন লঙ্ঘনের দায়ে শনিবার বিকেলে ভাটাগুলোকে এ জরিমানা করা হয়।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক বিকাশ এজেন্টের কাছ থেকে সাড়ে ৫ লাখ টাকা, একটি স্মার্টফোন ও একটি বাটনফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এসময় তার সঙ্গে থাকা দোকানের চাবিসহ একটি ব্যাগও ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
বাংলাদেশে চলমান ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় রোগী শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থাপনায় সহায়তা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত স্ট্রাইডস্ কার্যক্রমের মাধ্যমে পাঁচ লাখ ডেঙ্গু এনএসআই র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র।
বগুড়ার আদমদীঘিতে দিনদুপুরে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার শাখা ব্যবস্থাপকের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে প্রায় ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।