জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ তাদের ৬৫ লাখ অ্যাকাউন্ট বন্ধ করেছে। নতুন প্রযুক্তি আইন ২০২১ অনুযায়ী ভারতের এসব ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে।
৫ লাখ
এ বছর পবিত্র ঈদুল আজহায় সারাদেশে মোট ১ কোটি ৪১ হাজার ৮১২টি গবাদিপশু কোরবানি হয়েছে। গত বছর সারাদেশে কোরবানিকৃত গবাদিপশুর সংখ্যা ছিল ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি। ২০২১ সালে এ সংখ্যা ছিল ৯০ লাখ ৯৩ হাজার ২৪২টি। গত বছরের তুলনায় এবার ৯১ হাজার ৪৯টি গবাদিপশু বেশি কোরবানি হয়েছে।
এবার পবিত্র ঈদুল আজহায় অনলাইন প্ল্যাটফর্মসহ পশুর হাটগুলোয় ৯৪ লাখ ৪৩ হাজারের বেশি কোরবানির পশু বিক্রি হয়েছে। এর মধ্যে ৪৩ লাখ ৬১ হাজার গরু-মহিষ ও ৫০ লাখ ৮১ হাজার ছাগল, ভেড়া ও অন্যান্য পশু বিক্রি হয়েছে।
হজের সময় শুরু হওয়ার পর থেকে বিভিন্ন দেশ থেকে ১৫ লাখ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। শুক্রবার সৌদি প্রেস এজেন্সির সূত্রে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য জানিয়েছে।
সুদানে সশস্ত্র দুই গ্রুপের মধ্যে লড়াই শুরুর পর থেকে এ পর্যন্ত পাঁচ লাখেরও বেশি মানুষ দেশটি ছেড়ে পালিয়েছে। অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে ২০ লাখ লোক। জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থা প্রধান ফিলিপ্পো গ্রান্ডি মঙ্গলবার এ কথা বলেছেন।
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ)-এর সভাপতি শাহীন আহমেদ বলেছেন, সম্ভাবনা সত্ত্বেও বেশ পিছিয়ে রয়েছে দেশের চামড়া শিল্প।
এ বছর দেশে কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ১ কোটি ২৫ লাখ। যা গত বছরের তুলনায় ৩ লাখ ৭৫ হাজার বেশি।
পাঁচ লাখ টাকা মুক্তিপণে কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত চার যুবককে মুক্তি দেওয়া হয়েছে।
ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদযাত্রায় ঢাকা ছেড়েছেন ৮৫ লাখ ৫২ হাজার ২৪০ জন মোবাইল সিম ব্যবহারকারী। শুক্রবার (২১ এপ্রিল) পর্যন্ত ৪ দিনের এ হিসেব দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
রাশিয়ার ড্রোন হামলার পর ইউক্রেনের দক্ষিণ ওডেসার ১৫ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থার মধ্যে পড়েছে। এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য জানিয়েছেন। জেলেনস্কি বলেন, ওডেসার বিদ্যুৎ স্থাপনায় রাশিয়া ড্রোন হামলা করেছে। এতে অঞ্চলটির ১৫ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থার মধ্যে পড়েছে।