নোয়াখালীর হাতিয়াতে ডাকাত গ্রুপের দু’দলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে কোস্টগার্ড তিনটি একনলা বন্দুক, দু’রাউন্ড তাজা গুলি ও কিছু দেশীয় উদ্ধার করে।বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার ঘাসিয়ার চর এলাকায় দু’গ্রুপের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে।
বিদেশের মাটিতে বর্তমান সরকারের প্রকৃত উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি বিএনপি শাসনামলের নানা অনিয়ম, দুর্নীতি ও বর্বরতার কথা তুলে ধরতে প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া ব্যক্তিদের বেঁচে যাওয়া অর্থ ফেরত দেবে ধর্ম মন্ত্রণালয়। প্যাকেজ-১ এর হাজিরা প্রত্যেকে ৪৭ হাজার ৭২৬ টাকা এবং প্যাকেজ-২ এর হাজিরা ১০ হাজার ২৯৩ টাকা করে ফেরত পাবেন। সব প্রক্রিয়া সম্পন্ন করে আগামী দুই সপ্তাহের মধ্যে হাজীদের টাকা দেয়া শুরু হবে বলে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
ইউনাইটেড নেশনস ডিপার্টমেন্ট অর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স (ইউএনডিএসএ) গত দু'বছরের উন্নয়ন মূল্যায়ন করে ইউএন ই-গভর্নমেন্ট সার্ভে ২০২২ অনুযায়ী চলতি বছরের ইউএন ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্সে ১৯৩টি দেশের মধ্যে ১১১তম স্থানে রয়েছে বাংলাদেশ।
১৯ জুলাই থেকে দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে চলছে শিডিউল ভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম।
ঢাকায় ইন্দোনেশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ইন্দোনেশিয়ার সাথে বাংলাদেশের মানুষের বহুকালের সম্পর্কে সাম্প্রতিক বছরগুলোতে নতুন নতুন ক্ষেত্র যোগ হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে আরো ৫৭৯ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৪ হাজার ৪৮৯ জনে। এছাড়া নতুন দু’জনের মৃত্যুসহ মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৩৬২ জনে।
গত ডিসেম্বরে র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের উদ্দেশ্য তাদের জবাবদিহি করা বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
অস্ট্রেলিয়ার প্রায় এক কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে বলে গত সপ্তাহে জানতে পেরেছে দেশটির টেলিকমিউনিকেশন খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান অপটাস।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে ঘণ্টায় প্রায় ২৪১ কিলোমিটার বেগে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন ইয়ান। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ২০ লাখের বেশি বাসিন্দা।