পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় বুধবার আরো একটি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৬৯ জনে দাঁড়িয়েছে।
ঢাকাসহ দেশের ১২ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
১৯ জুলাই থেকে দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে চলছে শিডিউল ভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম।
রাজধানীর উত্তরায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো: শাহাব উদ্দিন বলেন, বাংলাদেশকে আর পিছনে ফিরে তাকাতে হবে না, শুধু সামনের দিকে এগিয়ে যাবে। দেশ যতদিন শেখ হাসিনার নেতৃত্বে থাকবে, ততদিন নিরাপদ থাকবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের গণমাধ্যমের বিকাশ তার আমলেই হয়েছে এবং যা বলতে চায় তা বলার স্বাধীনতা রয়েছে গণমাধ্যমের।
ঢাকার বহুল আলোচিত ব্যবসায়ী পি কে হালদারের মতো বগুড়ার ব্যবসায়ী সমীর প্রসাদ দত্ত বিভিন্ন ব্যাংক থেকে আনুমানিক ৪০০ কোটি টাকা হাতিয়ে নিয়ে সপরিবারে উধাও হয়েছেন।
সেনা অভ্যুত্থানে গৃহবন্দী হওয়ার গুজবের পর প্রথম জনসমক্ষে এলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার তিনি দেশটির রাজধানী বেইজিংয়ে একটি প্রদর্শনী পরিদর্শন করেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এ কথা জানিয়েছে।
দেশে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তবে আক্রান্ত হয়েছেন ৬৬৫ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২৮ জন।আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয়।
পাটকাঠি আস্ত রেখে পাটের আঁশ ছাড়ানোর যন্ত্র আবিষ্কার করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)’র বিজ্ঞানীরা।