ভারতে অশোক গেহলটকে কংগ্রেস সভাপতি করতে গিয়ে রাজস্থানে সরকারের সঙ্কট ডেকে এনেছে গান্ধী পরিবার।
রুশ কর্মকর্তারা বলছেন, মধ্য রাশিয়ার একটি স্কুলে একজন বন্দুকধারীর গুলিতে অন্তত ১৩ জন নিহত ও ২১ জন আহত হয়েছে।নিহতদের মধ্যে ইজেভস্ক শহরের প্রায় ১০০০ শিক্ষার্থীর এই স্কুলে সাতটি শিশু রয়েছে।
মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় থাকায় দেশের কোথাও কোথাও আজ থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
পেসার হারিস রউফের দারুন বোলিংয়ে ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয়ভাবে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি জিতলো পাকিস্তান। ৩ উইকেট হাতে নিয়ে শেষ ১২ বলে ৯ রানের দরকার ছিলো ইংল্যান্ডের।
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ছয়জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৫৯ জনে। আক্রান্ত হয়েছে আরো ৭১৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ২২ হাজার ৪০৮ জন।
পঞ্চগড়ের করতোয়া নদীতে রবিবারের নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা এই প্রতিবেদন লেখা পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ত্রিশ জনে। ডুবে যাওয়া শতাধিক যাত্রীবাহী ওই নৌকাটির আরো অনেক যাত্রী এখনো নিখোঁজ আছে।
রাজধানী ঢাকাসহ ২০ জেলার নদীবন্দরকে সতর্ক সংকেত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়াসহ বজ্রপাতেরও আভাস দিয়েছে সংস্থাটি।
পাবনা প্রতিনিধি: ভাষা সৈনিক, একুশে পদকপ্রাপ্ত, বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ সাংবদিক ও কলামিষ্ট, পাবনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রণেশ মৈত্র আর নেই। সোমবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৩টা ৪৭ মিনিটে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৯০ বছর।
১৯ জুলাই থেকে দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে চলছে শিডিউল ভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে। আজ সোমবার সকাল ১০টা থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম।
ভারতে এবার সঙ্কটে পড়েছে রাজস্থান রাজ্যের কংগ্রেস সরকার। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের অনুগামী হিসেবে পরিচিত ৯২ জন বিধায়ক হঠাৎ করেই বিধানসভার স্পিকার সিপি জোশীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।