ভারতের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়া বাংলাদেশের সাথে বাণিজ্যে মার্কিন ডলারের পরিবর্তে রূপি ও টাকায় লেনদেন সম্পন্ন করার যে নির্দেশনা দিয়েছে সেটাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা।
সুনামগঞ্জের জামালগঞ্জের গোলকপুরের মান্নানঘাট এলাকায় বাল্কহেডের ধাক্কায় একটি নৌকা ডুবে গেছে। এতে নৌকায় থাকা তিনজন নিখোঁজ রয়েছে।বৃহস্পতিবার রাত ১০ টার দিকে এ দুর্ঘনা ঘটে। বাল্কহেডে থাকা চারজনকে আটক করেছে পুলিশ।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, দক্ষ জনশক্তি দেশের সম্পদ। বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষতার কোনো বিকল্প নেই।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে বাংলাদেশ পুলিশের পরবর্তী মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ দেয়া হয়েছে। তিনি বর্তমান আইজিপি বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হবেন।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ের মধ্যে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৬৭৮ জনের দেহ।এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২০ হাজার ১৪৮ জনে। আর মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৪৬ জন।
লেবাননের ব্যাংকগুলো 'অনির্দিষ্টকালের জন্য' বন্ধ থাকবে বলে জানিয়েছে দেশটির ব্যাংক অ্যাসোসিয়েশন। নিরাপত্তার অভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জয়ের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ নারী ফুটবল দলের সকল খেলোয়াড়কে আর্থিক পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে উন্নয়নশীল দেশগুলোর সামনে খাদ্য ও জ্বালানি সঙ্কটের পাশাপাশি আর্থিক এবং বাণিজ্যিক চ্যালেঞ্জ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
১৯ জুলাই থেকে দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে চলছে শিডিউল ভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম।