প্রতি চার সেকেন্ডে একজন মানুষ ক্ষুধায় মারা যাচ্ছে বলে মঙ্গলবার ২০০ টিরও বেশি এনজিও সতর্ক করেছে। বিশ্ব ক্ষুধা সংকটের অবসান করার জন্য নিষ্পত্তিমূলক আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে তারা।
দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ৫ জন মারা গেছেন। আগের দিন একজন মারা গিয়েছিল। এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৪৫ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।এ সময়ে সংক্রমণ বেড়েছে ১ দশমিক ১৩ শতাংশ।
জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে যোগ দিতে সোমবার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রানি দ্বিতীয় এলিজাবেথকে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে উইন্ডসরের সেইন্ট জর্জেস চ্যাপেলের কাছে তার স্বামী ডিউক অব এডিনবরার পাশে সমাহিত করা হয়েছে বলে জানানো হয়েছে রাজপরিবারের পক্ষ থেকে। এ সময় কেবল ঘনিষ্ঠ পারিবারিক সদস্যরা উপস্থিত ছিলেন।
১৯ জুলাই থেকে দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে চলছে শিডিউল ভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে অপরাজিত সাফ নারী চ্যাম্পিয়নশিপ,২০২২ শিরোপা জয়লাভে বাংলাদেশ নারী ফুটবল দলকে তাঁর প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে প্রথম কোনো আন্তর্জাতিক ট্রফি জিতে ইতিহাস গড়েছিলো বাংলাদেশ। ১৯৯৯ সাউথ এশিয়ান গেমস ফুটবলে নেপালকে হারিয়ে জুয়েল রানার নেতৃত্বে সেই ট্রফি নিয়ে দেশে ফিরেছিলেন জুয়েল রানা-আলফাজরা।
সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে পুনঃব্যবহৃত ব্যান্ডরোল ও জাল ব্যান্ডরোল লাগিয়ে বিড়ির ব্যবসা জমজমাটভাবে চালিয়ে যাচ্ছে।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৬০১ জনের দেহে।ফলে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৪০ জনে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ১৮ হাজার ১২৫ জন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের অন্যান্য দেশের নেতাদের সাথে বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চালসের দেয়া অভ্যর্থনায় যোগ দিয়েছেন।