কয়েকদিন আগেই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। তাই সামনে ব্যস্ততা নেই মুশফিকুর রহিমের। তারপরও নিজেকে ফিট রাখতেই শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের জিমনেসিয়ামে এসেছিলেন।
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৮ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে।
হঠাৎ করে জ্বর হওয়ার অভিজ্ঞতা কম-বেশি সবারই রয়েছে। অনেকের জ্বর দুই বা তিন দিন পরে ভালো হয়ে যায়, অনেককে দীর্ঘদিন ভুগতে হয়।
প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে। আজ রবিবার সকাল থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম। চলবে রাত ১২টা পর্যন্ত।
সকাল থেকেই রাজধানী ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। দেখা মেলেনি রোদের। সকালে বৃষ্টির কারণে বিপত্তিতে পড়েছেন অফিসমুখী মানুষ।
ব্রিটেনের বিরোধী দলের নেতা ও লেবার পার্টির প্রধান স্যার কেয়ার স্টারমার বলেছেন, ‘বাংলাদেশ ও যুক্তরাজ্য চমৎকার সম্পর্কে আবদ্ধ এবং বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের দ্বারা এই সম্পর্ক আরো শক্তিশালী হয়েছে।’
শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ প্রত্যয় নিয়ে উন্নত বাংলাদেশ বিনির্মাণে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
দেশে গত ২৪ ঘণ্টায় ১৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে ভাইরাসটিতে কারো মৃত্যু হয়নি।ফলে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৩৯ জনই অপরিবর্তিত রয়েছে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৭ হাজার ৮৭ জনে।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে জিরো লাইনে গোলার আঘাতে একজন নিহত হওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বাংলাদেশ যুদ্ধ চায় না, শান্তিপূর্ণভাবে এ সমস্যার সমাধান চায়। কিন্তু শান্তিপূর্ণভাবে সমাধান না হলে প্রয়োজনে বিষয়টি জাতিসঙ্ঘে তোলা হবে বলে জানান তিনি।
ড্রিম গার্ল ছবির দ্বিতীয় সিজনে জুটি বেঁধেছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা ও অনন্যা পান্ডে। এ খবর অবশ্য অনেকেরই জানা। তবে ড্রিম গার্ল ২ ছবি কবে আসছে, তালিকায় থাকছে কোন কোন স্টারের নাম, এবারের স্পেশাল কি?