কয়েক দিন আগেই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সাথে দেখা করে তার ইচ্ছের কথা জানিয়েছেন শশী থারুর। ইচ্ছেটি হলো, কংগ্রেস সভাপতির পদে তিনি লড়তে চান।
স্বরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করতে পাকিস্তান সফরে গেছেন বিখ্যাত হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। মঙ্গলবার পাকিস্তানের সিন্ধ প্রদেশের রাজধানী করাচিতে পৌঁছান তিনি।
আন্তর্জাতিক শান্তি দিবস আজ। প্রতি বছর ২১ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে দিবসটি। দিবসটিকে বিশ্ব শান্তি দিবসও বলা হয়ে থাকে। দিবসটির এবারের থিম 'জাতিভেদ দূর করে শান্তি আনা'।
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বাসের ধাক্কায় খোরশেদ আলম সিকদার (৫৫) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৯ জুলাই থেকে দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে চলছে শিডিউল ভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে। আজ বুধবার সকাল ১০টা থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম।
বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের সাম্প্রতিক মর্টার শেল গোলাকে ‘অনিচ্ছাকৃত ভুল’ বলে অভিহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
রসগোল্লা খেয়ে ফেলার পর রস মাখা প্লেট ঘণ্টাখানেক ফেলে রাখলেই থিকথিক করে ছেয়ে ফেলে পিঁপড়েরা। ওই পিঁপড়াই গুণতে গেলে হিমসিম খেতে হবে। এবার কিন্তু গোটা পৃথিবীর ‘পিপীলিকা-সুমারি’ করে ফেলার ‘অসাধ্য’ সাধন করে ফেলেছেন এক দল গবেষক। পৃথিবীতে যত পিঁপড়া রয়েছে, বিশেষ পদ্ধতিতে তার সংখ্যা গুণে ফেলেছেন ওই জীববিজ্ঞানীরা। সংখ্যাটি হল ২০০০০০০০০০০০০০০০০। গুণে ফেলা সহজ কথা নয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার বাংলাদেশের শিশুদের চতুর্থ শিল্প বিপ্লবের জন্য উপযুক্ত করে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামী বছর থেকে একটি নতুন জাতীয় পাঠ্যক্রম চালু করতে যাচ্ছে।
পুঁজিবাজারে আবারও রেকর্ড পরিমান লেনদেন হয়েছে। মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুই হাজার ৮৩২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।
ক্রোয়েশিয়ায় ‘লি’ সিনেমার শুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন ‘টাইটানিক’ খ্যাত হলিউড অভিনেত্রী কেট উইন্সলেট। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।